পিকআপ ভ্যান উল্টে আহত কমপক্ষে ৫০ চা শ্রমিক, বাগডোগরায় দুর্ঘটনা

ওই ভ্যানটিতে প্রায় ৬০ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে গুরুতর অবস্থা অন্ততপক্ষে ১০ জনের। দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় আহত প্রায় ৫০ জন চা- শ্রমিক। জানা গিয়েছে, ওই শ্রমিকরা সকালে যাচ্ছিলেন গুলমা চা- বগানে। যাওয়ার পথে টাল সামলাতে না পেরে উল্টে যায় পিকআপ ভ্যান। আহতদের স্থানীয় হাসপাতালে (HOSPITAL) নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, ওই ভ্যানটিতে প্রায় ৬০ জন শ্রমিক ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায় শ্রমিক ভর্তি ভ্যান। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাগডোগরা হাইওয়ে- ২তে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান স্থানীয়রা। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। পুলিশ এসে উদ্ধার করে আহতদের। জানা গিয়েছে, ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থা অন্ততপক্ষে ১০ জনের।

ঘটনার পর থেকেই পলাতক পিকআপ ভ্যানের চালক। দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। অতিরিক্ত যাত্রী বোঝাই করার জন্য না কি চালক মদ্যপ ছিলেন, গতি বেশি ছিল না কি যান্ত্রিক ত্রুটি, খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা চিকিৎসাধীন। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো