পথ অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ, রণক্ষেত্র কোচবিহার

অভিযোগ, পুলিশকে লক্ষ্য করেই ইট ও পাথর বৃষ্টি শুরু হয়। দু'জন পুলিশকর্মী আহত হন ইটের ঘায়ে। মুহুর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। এবং তা নিয়ে সোমবার দুপুরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হল কোচবিহারে। গ্রামবাসীদের পথ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কোতোয়ালি থানার পুলিশকর্মীরা। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন গ্রামবাসীরা। পরস্থিতি সামাল দিতে গেলে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে। এই ঘটনায় দুজন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

সোমবার সকাল থেকেই কোচবিহারের কোতোয়ালি থানার কদমতলা এলাকায় বিক্ষোভ শুরু হয়। অভিযোগ দিন কয়েক আগে পরিচারিকার কাজ সেরে বাড়ি ফেরার পথে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। অভিযোগ ওঠে এলাকারই দুই যুবকের বিরুদ্ধে। রেল লাইনের কাছে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিন্তু সাত দিন আগে কোতোয়ালি থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এরই প্রতিবাদে সোমবার কোচবিহার মাথাভাঙ্গা -কদমতলা রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মহিলারা ও নির্যাতিতার পরিবার।

খবর পেয়ে সেখানে পৌঁছয় কোতয়ালি থানার বিশাল পুলিশবাহিনী। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানালেও কাজ হয়নি। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করেই ইট ও পাথর বৃষ্টি শুরু হয়। দু’জন পুলিশকর্মী আহত হন ইটের ঘায়ে। মুহুর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এরপরই লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। এবং কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। এলাকায় চলছে পুলিশের টহল। তবে পুলিশকে আক্রমণের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এখনও। 

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়