তৃণমূল নেতার দেহ রেখে জাতীয় সড়ক অবরোধ রাজগঞ্জে

মঙ্গলবার তাঁর দেহ এলাকায় এলেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রকৃত অপরাধীদের দ্রুত ধরার দাবিতে মৃত তৃণমূল নেতার দেহ নিয়েই জাতীয় সড়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ: দুস্কৃতিদের গুলিতে নিহত তৃণমূল নেতার দেহ রেখে জাতীয় সড়ক অবরোধ করলেন দলীয় নেতাকর্মীরা। ঘটনাটি রাজগঞ্জে, মঙ্গলবার ভোরে মহম্মদ সোলেমান নামে ওই তৃণমূল নেতার মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। গত রবিবার রাতে রাজগঞ্জের গন্ডারমোড় এলাকায় গুলিবিদ্ধ হন। মঙ্গলবার তাঁর দেহ এলাকায় এলেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রকৃত অপরাধীদের দ্রুত ধরার দাবিতে মৃত তৃণমূল নেতার দেহ নিয়েই জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শাসকদলের নেতারা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মৃত মহম্মদ সোলেমান স্থানীয় তফসিলি জাতি, জনজাতি ও ওবিসি সেলের নেতা ছিলেন। পাশাপাশি তিনি বলরাম অঞ্চলের বুথ সভাপতি ছিলেন নিহত তৃণমূল নেতা। শাসকদলের নেতাদের দাবি, এই খুনের পিছনে হাত রয়েছে বিজেপির।

গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে রাজগঞ্জে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নিহত তৃণমূল নেতা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই তিনি রবিবার গিয়েছিলেন রাজগঞ্জ ভুটকি হাটে। রাতে ফেরার পথে গন্ডারমোড়ে একটি লটারির দোকানে বসেছিলেন। সেখানেই দুজন দুস্কৃতী বাইকে এসে খুব সামনে থেকে গুলি করে চম্পট দেয়। এরপর তাঁকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে