যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, আন্দোলন মোকাবিলায় পুলিশের জন্য নতুন প্রোটোকল তৈরির প্রয়োজন রয়েছে। আদালতের মতে, আগের নির্দেশিকা থাকা সত্ত্বেও ছাত্র আন্দোলনের সময় পুলিশ তা যথাযথভাবে অনুসরণ করেনি। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আদালতের পর্যবেক্ষণ, ‘কারা দায়ী, তা নির্ধারণ না হলে তদন্তের কোনও অর্থ থাকে না। যে-ই সীমা লঙ্ঘন করে থাকুক, আইনের বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ছাত্রদের একটি মিছিল যন্তর মন্তর থেকে সংসদের উদ্দেশে রওনা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং বহুজনকে আটক করা হয়। কেন্দ্র ও দিল্লি সরকারের পক্ষে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, ছাত্রদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ হয়ে থাকলে সরকার বিষয়টিকে হালকাভাবে দেখছে না। তিনি বলেন, সত্য সামনে আনতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তাঁর দাবি, ওই ঘটনায় ২৫০ জন পুলিশকর্মীও আহত হয়েছেন। তাই নিরাপত্তারক্ষীদের মনোবল ভেঙে দেওয়া উচিত নয়।

আরও পড়ুনঃ ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

তুষার মেহতার দাবি, বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ ছাত্র হিংসার সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর অভিযোগ, সমাজবিরোধী কিছু ব্যক্তি ছাত্রদের ভিড়ে ঢুকে অশান্তি ছড়িয়েছিল। খুন, ধর্ষণ এবং মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত কয়েকজনের উপস্থিতির তথ্য আদালতে তুলে ধরা হবে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে প্রধান বিচারপতিও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ভিড়ে মিশে যেতে পারে। তাই প্রকৃত ঘটনা সামনে আনতে নিরপেক্ষ তদন্তই একমাত্র পথ।

 

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের