সাগরদিঘি উপনির্বাচন: বৃহস্পতিবারই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী

ভোটের ১৮ দিন আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য আগামিকাল বৃহস্পতিবারই রাজ্যে পৌঁছচ্ছে প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে পৌঁছেই এলাকায় গিয়ে রুট মার্চ শুরু করে দেবেন জওয়ানরা। ভোটারদের মনের ভয় কাটানো এবং সমাজবিরোধীদের এলাকা ছাড়ার লক্ষ্য নিয়েই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে গত বিধানসভা ভোটের মতো এবারে যাতে রাজনৈতিক বিতর্কে না জড়ায় তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত বাহিনীকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন।

তৃণমূল বিধায়ক সুব্রত সাহার অকালপ্রয়াণের কারণেই আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন স্থানীয় ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সিপিএমের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়ছেন বাইরন বিশ্বাস এবং বিজেপির হয়ে দিলীপ সাহা। ইতিমধ্যেই ভোটের প্রচার জমে উঠেছে। অবাধ ও নির্বিঘ্নে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিল বিজেপি ও কংগ্রেস। সেই দাবিতে সাড়া দিয়ে মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। প্রথমে ঠিক ছিল, ১২ ফেব্রুয়ারি রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তিন দিন আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিরোধীরা যাতে ভোটগ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ তুলতে না পারে তার জন্য সাগরদিঘির বিধানসভা আসনের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২৪৬টি বুথ রয়েছে। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে। বুথের আশেপাশে রাজ্য পুলিশকে রাখা হবে না। বুথ পাহারার পাশাপাশি ইভিএমও পাহারায় মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আগামী ২ মার্চ ভোট গণনার কথা রয়েছে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে