শুনশান অনুব্রতের নিরাপত্তারক্ষীর বিলাসবহুল বাড়ি

ধৃত নিরাপত্তারক্ষীর বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকলের রমনা এতবার নগরে। তবে সেই বাড়ি এখন জনমানস শূণ্য। থমথমে প্রাসাদ প্রমাণ অট্টালিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের (ANUBRATA MANDAL) নিরাপত্তারক্ষীকে। ধৃত সায়গল হোসেনকে (SAIGAL HOSSAIN) বৃহস্পতিবার টানা ৫ ঘণ্টা জেরা করার পর গ্রেফতার করেছে সিবিআই (CBI)। জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে তাঁকে জেরা করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ৪ বার জেরা করা হয়েছিল সায়গলকে। ধৃতের বয়ানে অসঙ্গতি পেয়েই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। সায়গলের বিলাসবহুল বাড়ি এখন জনশূণ্য। বিরাজ করছে নিস্তব্ধতা।

ধৃত নিরাপত্তারক্ষীর বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকলের রমনা এতবার নগরে। তবে সেই বাড়ি এখন জনমানস শূণ্য। থমথমে প্রাসাদ প্রমাণ অট্টালিকা। ঝুলছে তালা। জানা গিয়েছে, আয়ের সঠিক হিসাব দিতে না পারায়, গ্রেফতার করা হয়েছে সায়গলকে। তিনি ডোমকলে একাধিক জায়গা কিনেছিলেন। কিনেছিলেন বাড়ি, গাড়ি। অভিযোগ, বেনামেই বেশিরভাগ সম্পত্তির মালিক হয়েছিলেন সায়গল।

অভিযোগ, গরু পাচারের লেনদেন হত সায়গলের হাত ধরেই। গত ১ জুন ও ২ জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছিল সায়গলকে। সিবিআইয়ের দাবি, গরু পাচার কাণ্ডে সায়গল জড়িত। এই বিষয়ে একাধিক তথ্য আছে তাদের কাছে। একজন নিরাপত্তারক্ষী কী করে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়, তা নিয়েও উঠেছে প্রশ্ন। জানা গিয়েছে, হিসাব বহির্ভূত স্মপত্তি খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের দাবি, ধৃতের নামে রয়েছে বোলপুর এবং ডোমকলে ২ টি বিলাসবহুল গাড়ি। রয়েছে ডোমকলে একাধিক জায়গা। যার দর কয়েক কোটি টাকা। নিউটাউনে ৩ টি ফ্ল্যাটেরও খোঁজ পেয়েছে সিবিআই। জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক কোটি টাকার গয়না।

স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদে যখন সায়গল থাকতেন না, তখনও বহু জনের যাতায়াত লেগে থাকত ওই বাড়িতে। জমজমাট থাকত তাঁর বাড়ি। তবে সে সব এখন কিছুই নেই। এলাকা নিস্তব্ধ।

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের