‘ওঁদের কখনও দলে জায়গা দেওয়া হবে না’, ‘নব্য বিজেপি’দের উদ্দেশ্যে কড়া বার্তা সজল ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের বদলের পর থেকেই বিভিন্ন এলাকায় আচমকা সক্রিয় হয়ে উঠেছেন একদল ‘নব্য বিজেপি’। অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে সরকার গড়েছে বিজেপি। ১৫ বছরের রাজত্ব শেষ হয়েছে তৃণমূলের। মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ভবানীপুর-নন্দীগ্রামের বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যাই হোক, রাজ্যের পালা বদলাতেই রাতারাতি ডিগবাজি খেয়ে একদল তৃণমূল সমর্থক নিজেদের বিজেপি বলে দাবি করছেন। তাঁরাই এখন ‘নব্য বিজেপি’ বলে স্বীকৃত। এবার তাঁদের উদ্দেশ্যেই প্রকাশ্য মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। যিনি তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়েছেন।

জয়ের পর সম্প্রতি একটি সংবর্ধনা সভা থেকে ‘নব্য বিজেপি’দের হুঁশিয়ারি দিয়ে বরানগরের জয়ী বিজেপি প্রার্থী বলেছেন, ‘গত ৪ মে দুপুর ১২ টার পর থেকে যাঁরা বিজেপি হয়েছেন, তাঁদের কিন্তু কোনভাবেই বিজেপিতে জায়গা হবেনা।’ সজল ঘোষের বক্তব্যের এই ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে, বিজেপির দীর্ঘদিনের কর্মীদের একাংশ ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন যে, কঠিন সময়ে যাঁরা দলকে সমর্থন জানিয়েছেন, দলের পাশে দাঁড়িয়েছেন, মুলত তাঁদের উদ্দেশ্যেই সজল ঘোষ এমন বক্তব্য রেখেছেন। ওই সংবর্ধনা সভায় সজল ঘোষের বক্তব্যের ফাঁকে বারবার ফুটে উঠেছে ভোটের ফলাফল ঘোষণার পর রাজনৈতিক রং বদলানোর প্রসঙ্গ।

তিনি বলেছেন, তিনি কাউকে সম্বোধন না করেই বলেছেন, ফলাফল ঘোষণার আগে ওইদিন বেশকিছু টোটো-অটোর গায়ে জোড়া ফুলের পতাকা উড়তে দেখা গিয়েছিল। কিন্তু ফলাফল ঘোষণার পরেই একই টোটো-অটোয় পদ্মফুলের পতাকা উড়তে দেখা গিয়েছিল। তবে বিজেপিতে নতুন মুখের ভিড় দেখে তিনি একেবারেই বিভ্রান্ত নন। এই ভিড়ই একদিন পিছন থেকে ধাক্কা দেবে। হাতে গোনা কয়েকজন কর্মীকে নিয়ে যদি তিনি পাহাড় টপকাতে পারেন, তাহলে আর কাউকে ভয় পান না। আর কাউকে দরকারও পড়ে না। এরপর একই সংবর্ধনা অনুষ্ঠানে সজল ঘোষ দলবদল এবং ভোট পরবর্তী ‘দাদাগিরি’র রাজনীতি নিয়েও কথা বলেছেন। তাঁর কড়া হুঁশিয়ারি, একটা তোলাবাজ গোষ্ঠী সরিয়ে আরেকটা তোলাবাজ গোষ্ঠী কখনই তৈরি হবে না। রেডিমেড ইমপোর্টেড কাউন্সিলর কখনই দল কিনবে না। ক্লাব বা পার্টি অফিস খুলে দিলেই কেউ বিজেপিতে যোগ দিতে পারবে না।

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?