ডিএ সংক্রান্ত সুপ্রিম রায়কে স্বাগত জানাল সংগ্রামী যৌথ মঞ্চ, চলল মিষ্টিমুখ ও আবির খেলা

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় আসার পরেই খুশির আমেজ ধর্মতলার ডিএ অধিকার মঞ্চে। ১১০৬ দিন ধরে ডিএ-র দাবিতে শহিদ মিনারে আন্দোলনে বসেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম রায়কে স্বাগত জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। স্বাগত জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ।

সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টে প্রথম জয় পেয়েছেন। এই ডিএ দেওয়া হলে ১২ লক্ষ স্থায়ী কর্মচারী ও পেনশনার সুবিধা পাবে। অস্থায়ী কর্মচারীদের জন্য জারি থাকবে আন্দোলন। বৃহস্পতাবার আদালত রায় ঘোষণার পরেই খুশির হাওয়া ধর্মতলায়। সেখানে আন্দোলনকারীদের দেখা গিয়েছে মিষ্টিমুখ করতে। আবির খেলতেও দেখা গিয়েছে তাঁদের। ডিএ পাওয়া নিয়ে তাঁরা আরও বেশি আশাবাদী। বেকেয়া টাকা পাওয়া আশায় এখন সেখানে শুধু খুশির হাওয়া। 

৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথম কিস্তির টাকা ৬ মার্চের মধ্যে দিতে হবে। দ্বিতীয় কিস্তির টাকা দিতে হবে ৩১ মার্চের মধ্যে। এদিন রায় ঘোষণা করতে গিয়ে, ১৩টি প্রশ্ন তোলে বিচারপতিরা। বৃহস্পতিবার সকালে ১১ নম্বর এজলাসে রায় পড়া শুরু হয়। তখনই বলা হয়েছে, বকেয়া ডিএ সরকারি কর্মীদের মিটিয়ে দিতেই হবে। কিন্তু ডিএ মেটানোর বিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। প্রথম ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার পর বাকি ৭৫ শতাংশ ডিএ নিয়ে কমিটি রিপোর্ট তৈরি করবে। বছরে ২ বার ডিএ দেওয়া সম্ভব নয় আদালতে রাজ্য। সেটাতে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বছরে ১বারই ডিএ দেওয়া হবে।

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা