শিয়ালদা- হাসনাবাদ শাখায় শুরু হতে চলেছে ডবল লাইন পরিষেবা

চলতি মাসের ১৮ তারিখ থেকেই স্বস্তি পাবেন রেলযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন ডবল লাইন ছিল না রেলের (RAIL) শিয়ালদা- হাসনাবাদ শাখায়। ফলে ট্রেন আসত দীর্ঘ ৪৫ মিনিট ছাড়া ছাড়া। দুর্ভোগে পড়তেন লক্ষ লক্ষ মানুষ। তবে তা অতীত হতে চলেছে। শীঘ্রই শুরু হতে চলেছে ডবল লাইন পরিষেবা। যাত্রীদের আর দুর্ভোগে পড়তে হবে না।

রেল সূত্রে খবর, চলতি মাসের ১৮ তারিখ থেকেই স্বস্তি পাবেন রেলযাত্রীরা। আগামিকাল থেকে ১৭-১৮ এপ্রিল পর্যন্ত হাসনাবাদ-শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। এতে যাত্রীদের সঙ্গে সঙ্গে অসুবিধায় পড়বেন হকাররাও। সামনেই ঈদ। তাই দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি তাঁদের। কারণ, ঈদের আগে এই সময় উপার্জনে বাধা পড়লে তীব্র সমস্যায় পড়তে হবে তাঁদের।

উল্লেখ্য, গত ৬ মাস ধরে হাসনাবাদ-শিয়ালদা শাখার লেবুতলা ও বেলেঘাটা স্টেশনে চলছে কাজ। বিদ্যাধরী নদীর ওপরে তৈরি হয়েছে ২৫০ টন ব্রিজ তৈরির কাজ। চলছে আরও গুরুত্বপূর্ণ কাজ। সেই কারণেই ট্রেন চলাচল বন্ধ থাকবে আগামী ১৭-১৮ এপ্রিল পর্যন্ত। তারপরেই চালু হবে ডবল লাইন পরিষেবা। রেলের পক্ষ থেকে বলা হয়েছে, তার আগে পরীক্ষামূলক ভাবে চালানো হবে ট্রেন। 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের