চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার বাংলায় বাড়ছে বয়স্কদের জন্য স্বনির্ভর গোষ্ঠী

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায়(Bengal) বয়স্কদের স্বনির্ভর গোষ্ঠী(Self Help Groups for Old Persons) গঠনে বেশ ভালো সাড়া মিলছে। ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যে প্রায় ৫৪০০টি এমন স্বনির্ভর গোষ্ঠী গঠন হয়েছে। এই পরিসংখ্যানে উৎসাহিত হয়ে প্রবীণদের জন্য আরও ৬ হাজার গোষ্ঠী তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের পঞ্চায়েত দফতরের অধীনস্ত West Bengal State Rural Livelihood Mission বা WBSRLM। এসব গোষ্ঠীর মাধ্যমে কী কী কাজ করা যায়, সে ব্যাপারে পরিকল্পনা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। আর তাই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম বা তাদের যেভাবে ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়, বয়স্কদের গোষ্ঠীর ক্ষেত্রে সেই নিয়মে কিছু বদল হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন ২০১৪’র TET-এ ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের Interview-এ ডাকল পর্ষদ

সূত্রের খবর, বয়স্কদের স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট(Bank Account) খোলা হয়ে গিয়েছে। তবে এখনই তারা ঋণ পাবে না। কারণ, এক্ষেত্রে ব্যাঙ্কগুলির কিছুটা অনীহা রয়েছে। তাই কী ব্যবস্থা করা যায়, তা নিয়ে চলছে  ভাবনাচিন্তা। জীবিকার জন্য এই গোষ্ঠীর সদস্যরা কী কী কাজ করতে পারবেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কয়েক বছর না গেলে স্পষ্ট ছবি পাওয়া যাবে না বলে মনে করছেন আধিকারিকরা। আপাতত প্রাথমিক কিছু অনুদান দেওয়া হবে সদস্যদের। সেই টাকা দিয়ে প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারবেন তাঁরা। বয়স্কদের জন্য আলাদা স্বনির্ভর গোষ্ঠী তৈরির এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, এই পরিকল্পনার মাধ্যমে বহু প্রবীণ মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে গ্রাম বাংলার বয়স্করা।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ