পুলিশ, ডাক্তার, নার্সের পোশাকও তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠী, নির্দেশ মুখ্যমন্ত্রীর

এবার থেকে পুলিশ, ডাক্তার এবং নার্সেরও পোশাক তৈরির বরাত দেওয়া হোক স্বনির্ভর গোষ্ঠীকে । এমনটাই চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই রাজ্যে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ইউনিফর্ম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (Self-helf Group)। এবার থেকে পুলিশ, ডাক্তার এবং নার্সেরও পোশাক তৈরির বরাত দেওয়া হোক স্বনির্ভর গোষ্ঠীকে (Self-helf Group)। এমনটাই চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।

চলতি বছর থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (Self-helf Group) দিয়ে রাজ্যের বিভিন্ন স্কুলের ইউনিফর্ম তৈরি করাচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের জন্য অনেক পোশাক তৈরি করতে হয়। সেই কাজ স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রীর কথায় সহমত পোষণ করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি বলেন, হাসপাতালের নার্সদের ইউনিফর্ম, ডাক্তারদের অ্যাপ্রন, কারারক্ষীদের পোশাক ইত্যাদিও স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে তৈরি করানো যায়। মুখ্যসচিবের এমন প্রস্তাবেও মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সায় দেন। ফলে মনে করা হচ্ছে, রাজ্যে পুলিশ, ডাক্তার ও নার্সের ইউনিফর্ম তৈরির জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলির বরাত পাওয়া সময়ের অপেক্ষা।

সরকারি স্কুলের ছাত্র ছাত্রীদের পোশাক তৈরির জন্য বাঁকুড়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বাঁকুড়া সফরে গিয়ে সোমবার বিকালে সেখানে গিয়েছিলেন মুখ্যসচিব। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। মুখ্যসচিব বলেন, ‘ওখানে বেশ ভাল কাজ হচ্ছে। আরও প্রশিক্ষণ দরকার।’ এর পর মুখ্যমন্ত্রী বলেন, একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকার এখনও বকেয়া টাকা দেয়নি। ওই কাজে যুক্ত লোকেদের যারা পোশাক তৈরি করতে পারে তাদের এই কাজে ব্যবহার করা যেতে পারে। একইসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধানের সংযোজন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের গুরুত্ব এখন অনেক। ওই দফতরে আরও অফিসার দেওয়া দরকার। মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের পর রাজ্যের আরও বহু স্বনির্ভর গোষ্ঠী কাজ পাবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা