আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর প্রসাদ খেয়ে বাঁকুড়ার দুই ওয়ার্ডে অসুস্থ বহু

নিজস্ব প্রতিনিধি: বাম দেবের জন্মতিথি উপলক্ষ্যে গত শনিবার বাঁকুড়া(Bankura) শহরের পলাশতলা মহাশ্মশান কালী মন্দিরে এক পুজোর আয়োজন করা হয়। সেখানে ছিল ভোগের ব্যবস্থাও। অভিযোগ সেই ভোগ খেয়েই এখন বাঁকুড়া পুরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৮০জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। যদিও বেসরকারি মতে সংখ্যাটা শতাধিক। অসুস্থদের তালিকায় বেশ কিছু শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেই পুজোর আয়োজকরা এটা মানতে নারাজ যে ভোগ খেয়েই ওই বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি সামনে আসার পরে বাঁকুড়া পুরসভার তরফে এদিন মেডিকেল টিম(Medical Team) পাঠানো হয় ওই দুই ওয়ার্ডে।

জানা গিয়েছে, শনিবার দুপুরে বাঁকুড়া শহরের পলাশতলা মহাশ্মশান কালী মন্দিরে বামদেবের জন্মতিথি উপলক্ষ্যে ভোগ হিসাবে মাছ-ভাত খাওয়ার আয়োজন করা হয়েছিল। অভিযোগ সেই ভোগ খেয়েই শনিবার রাত থেকেই ওই এলাকার অনেকে অসুস্থ হয়ে পড়ে। সকলের একই উপসর্গ। পেট ব্যথা, বমি আর পাতলা পায়খানা। রবিবার দুপুর থেকেই সেই অসুস্থতার সংখ্যা আরও বাড়তে থাকে। অনেকেই হাসপাতাল বা নার্সিংহোমেও ভর্তি হন। এরপরে এদিন সকালে বাঁকুড়া পুরসভার তরফে শহরের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে পাঠানো হয় মেডিকেল টিম। সেই টিমে রাজ্য স্বাস্থ্য দফতরের(Health Deaprtment) সদস্যরাও ছিলেন। তাঁরাই সোমবার বিকালে জানিয়েছেন, অসুস্থদের চিকিৎসার কাজ শুরু হয়েছে। বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল। তবে প্রসাদ খেয়ে কেন সকলে একইভাবে অসুস্থ হয়ে পড়লেন তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণেই এই ঘটনা ঘটেছে।

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ভোটের ৪৮ ঘণ্টা আগে হাওড়ার বালি ও লিলুয়া থানার আইসি’কে সরিয়ে দিল কমিশন

বাইরে থেকে আসা দিল্লিভাষীদের দাদাগিরি – গুন্ডাগিরি মানবো না ,হুংকার শতাব্দীর

স্বামী রাজের হয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শুভশ্রী

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ