শান্তিপুরে সিপিএম প্রার্থীর পতাকা ছিঁড়ে ড্রেনে ফেলার অভিযোগ, তুঙ্গে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নির্বাচনের আবহে আবারও রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল শান্তিপুরে। অভিযোগ, সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতোর প্রচারের জন্য ১৪ নম্বর ওয়ার্ডে লাগানো একাধিক দলীয় পতাকা ভোরের দিকে দুষ্কৃতীরা খুলে হাই ড্রেনে ফেলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।

সিপিআইএমের নেতৃত্ব জানিয়েছে, পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। তাদের দাবি, সোমবার বিকেলে প্রচারের অংশ হিসেবে গোটা এলাকায় পতাকা লাগানো হয়েছিল। কিন্তু সকালে দেখা যায়, প্রায় ১০ থেকে ১২টি পতাকা ড্রেনে পড়ে রয়েছে। অভিযোগ, আশেপাশে তৃণমূল এবং বিজেপির পতাকা অক্ষত থাকলেও শুধুমাত্র সিপিআইএমের পতাকাগুলোকেই টার্গেট করা হয়েছে, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

আরও পড়ুন: ‘এসআইআরে বাদ পড়া বৈধ ভোটারদের নাম তুলবে কংগ্রেস,’ আশ্বাস রাহুল গান্ধির

সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো বলেন, দলের এক কর্মী সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে এই ঘটনা প্রথম লক্ষ্য করেন। এরপরই বিষয়টি সামনে আসে। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এই ধরনের কাজ করা হয়েছে এবং এর পিছনে সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে। এই ঘটনার প্রতিবাদে এদিন এলাকায় পথসভা করে সিপিআইএম নেতৃত্ব। সভা থেকে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা রাজনৈতিক সংঘাত আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের ভূমিকা এখন কতটা দ্রুত ও নিরপেক্ষ হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ