এই মুহূর্তে

ফাল্গুন মাসে জাগ্রত এক প্রাচীন দেবীর পুজোয় মেতে ওঠেন শান্তিপুরবাসী

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর:১৬০০ শতকে প্রথম হয় মাতৃ আরাধনা। সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় অবিভক্ত বাংলার যশোর জেলা থেকে নদিয়ার শান্তিপুর(Shantipur) বাগআঁছড়া এলাকাতে শ্মশানের মধ্যে পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা করে দেবীর পূজা পাঠ শুরু করেন। এই পঞ্চমীর আসনেই সিদ্ধি লাভ করেছিলেন সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায়(Raghunandan Bandopadhay)। তিনি দেহত্যাগ করার আগে মহাদেব মুখার্জি নামে এক পুরোহিতের কাছে এই মন্দির মন্দিরের পূজোপাথের দায়িত্ব দিয়ে যান। যেহেতু ফাল্গুন মাস রঘুনন্দন বন্দ্যোপাধ্যায়ের সাধনা প্রাপ্তির মাস সে কারণেই বিশেষ পূজা পাট এবং মেলা বসে মন্দির প্রাঙ্গনে।

মন্দিরে মা তারা, মা দূর্গা, এবং দক্ষিনা কালির পুজা করা হয়। তন্ত্রমতে হয় দেবীর পুজা।তিন দেবীর সাথে পঞ্চমুন্ডির আসনে বিরাজ করেন, মহাকাল ভৈরব, বটুক ভৈরব এবং দেবী ষষ্ঠী । সুদীর্ঘ একমাস ধরে চলে, নদিয়ার শান্তিপুরের বহু প্রাচীন জাগ্রত বাগদেবী মায়ের পুজো। শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রামের মাতা বাগদেবী মন্দিরে মাঘ মাসে সংকীর্তন ও মহোৎসব এর মধ্য দিয়ে সূচনা হয় পুজোর ।

এ বিষয়ে মন্দিরের পুরোহিত জানান, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে যে শনি ও মঙ্গল বার পড়বে সেদিন থেকেই শুরু হয় একমাস ধরে প্রতি মঙ্গল ও শনিবার বাগদেবী মায়ের পুজো-অর্চনা। শেষ হয় ফাল্গুনের শেষ মঙ্গলবার ।অন্যদিকে, ওই এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে এই মেলা-সহ মায়ের পুজো অর্চনা। অন্যদিকে, মেলার পশরা সাজিয়ে নিয়ে আসা বিভিন্ন ছোটখাট ব্যবসায়ীও এই ক’দিন ব্যস্ত থাকেন। এর পর আবারও নতুন কোনও মেলার সন্ধানে বেরিয়ে পড়েন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ