মুখ্যমন্ত্রীর অভিনন্দনে বিজেপির সমালোচনায় কড়া জবাব শশী পাঁজার

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারতীয় মেয়েরা। ভারতীয় মহিলা ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই অভিনন্দনকে কটাক্ষ করেছে বিজেপি। সোমবার বিজেপির কটাক্ষের জবাব দিলেন রাজ্যের নারী ও সমাজকল্যানমন্ত্রী শশী পাঁজা।

তিনি বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী ভারতের মেয়েদের অভিনন্দন জানিয়েছেন। সেটা নিয়ে টিপ্পনি করছে বিজেপি। এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানানো হচ্ছে। প্রতিবাদ করছেন বিজেপির মন্তব্যের। তিনি আরও ভারতে যখন বিশ্বকাপ চলছে, তখন অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটারকে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে ইন্দোরে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা।  এই নিয়ে সংসদীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে নিশানা করেছেন। বলেছেন, মহিলাদের বের হওয়ার স্বাধীনতা নেই। তাঁদেরকে দোষ দেওয়া হচ্ছে, কেন তাঁরা স্থানীয় প্রশাসনকে জানিয়ে বের হননি। মহিলা কুস্তিগীররা আজও বিচারের অপেক্ষায় রয়েছেন। তাঁদের যৌনহেনস্থা করেছিল বিজেপি সাংসদ। তিনি প্রশ্ন তুলেছেন, বিজেপি মহিলাদের কতটা সম্মান জানায়?

কী টিপ্পনি করেছিল বিজেপি? মুখ্যমন্ত্রীর অভিনন্দনের পর বিজেপি বলেছিল, রাত ১২টা পর্যন্ত তাঁরা মাঠে খেলেছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন রাত ৮টার পর ঘর থেকে বের হতে না। রাতে মেয়েদের ঘর থেকে বের হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিজেপি। এই নিয়েই এদিন মুখ খুলেছেন রাজ্যের নারী ও সমাজকল্যানমন্ত্রী শশী পাঁজা। তাঁর কথায়, যেখানে বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী মহিলাদের সম্মান রাখতে পারেন না, বিজেপি সাংসদ যৌন হেনস্থায় অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, তাঁদের এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের