‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের প্রতীকে জিতে সুযোগ বুঝেই দল ছেড়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। দলবদলে এখন তিনি এনসিপিআই সাংসদ। নিজের পুরনো দলের প্রতীক হারানোয় মিষ্টি করে কটাক্ষ করেছেন সায়নী। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ব্যঙ্গ করতে ছাড়েননি যাদবপুরের সাংসদ। সায়নী বলেছেন, ‘উনি অনেক উচ্চমানের নেত্রী। আগেও অনেক ক্রাইসিস থেকে বেরিয়ে এসেছেন। এবারও পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বড় মাপের নেত্রী।’ আদপে শুনলে মনে হবে তিনি মমতার প্রশংসা করছেন। কিন্তু তেমনটা নয়, কটাক্ষের সুরেই মমতাকে এই কথাগুলি বলেছেন যাদবপুরের সাংসদ।

আরও পডুন: প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন। সেই উপ নির্বাচনে কারা ভাল ফল করবে, কারাই বা জিতবে? সেই প্রশ্নের উত্তরে সায়নী জানিয়েছেন, ‘মানুষ বিজেপিকে সরকারে এনেছে। রেজিমেন্টেড একটা পার্টি। তারা নিজেদের মতো কাজ করছে। আমি মনে করি, যারা শক্তিশালী, যারা মাঠে আছে, তাদের প্রতিই মানুষের সমর্থন থাকবে। যারা কাজ করবে, মানুষের পাশে থাকবে, তারাই যেন জেতে।’ ঋতব্রতদের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রতীক হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জাতীয় নির্বাচন কমিশন দুই তৃণমূলকে ঘাসের উপর জোড়াফুল চিহ্ন ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। মমতা ও ঋতব্রতপন্থীরা পেয়েছেন দলের আলাদা নাম ও প্রতীক। সায়নীর দাবি, নতুন প্রতীক নিয়ে মানুষের কাছে যাওয়া চাপ। ভোটাররা নতুন প্রতীক চিনতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে যাদবপুরের সাংসদের।

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

মধ্যপ্রদেশের নালকেড়ায় প্রবল বৃষ্টিতে নর্দমায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, নিহত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?