ভাঙড়ে তৃণমূল কর্মীকে গুলি, কাঠগড়ায় আইএসএফ

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হয়ে গেলেও কিছুতেই শান্ত হচ্ছে না দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় (Bhangar)। এবার এক পরাজিত তৃণমূল (TMC) প্রার্থীকে গুলি করার অভিযোগ উঠল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম হাতেম মোল্লা। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুরের বাসিন্দা তিনি। পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন হাতেম। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা যায় তিনি পরাজিত হয়েছেন। অভিযোগ, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুরে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ হাতেম মোল্লাকে লক্ষ্য করে গুলি চালায় আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার হাসপাতালে। পাশাপাশি চালতাবেড়িয়া এলাকায় বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ।

অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি নিয়ে স্থানীয় জহিরুল মোল্লা জানান, ওর কানের পাশে গুলি লেগেছে। আইএসএফ এর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে