জন্মদিনের আবহেই ‘চোর চোর চোর’ শ্লোগান শুনলেন শুভেন্দু

জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, কাউকেই কোনওদিন বিরোধী দলনেতা বা দলনেত্রী পদে থাকাকালীন সময়ে ‘চোর চোর চোর’ শ্লোগান শুনতে হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টা আগেই তিনি পা রেখেছেন ৫৩ বছরে। আর এদিনই কিনা তাঁকে শুনতে হল ‘চোর চোর চোর’ শ্লোগান(Chor Chor Chor Slogan)। আর সেটাও কিনা এই বাংলার(Bengal) মাটিতে। এর থেকে বড় লজ্জা আর কী হতে পারে। যে এলাকায় তিনি যাচ্ছেন মান্যগন্য নেতা হিসাবে সেখানেই কিনা তাঁকে ‘চোর’ শব্দে বিঁধে দেওয়া হচ্ছে। এর আগেও বাংলায় অনেকেই বিরোধী দলনেতা বা দলনেত্রী ছিলেন। সেই তালিকায় আছেন জ্যোতি বসু(Jyoti Basu) থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। কিন্তু তাঁদের কাউকেই কোনওদিন ওই পদে থাকাকালীন সময়ে ‘চোর চোর চোর’ শ্লোগান শুনতে হয়নি, যা এদিন শুনতে হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari)। এদিন অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) চালসায়(Chalsa) শুভেন্দুকে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিঁধেছেন সেই গা জ্বালানো শ্লোগান ‘চোর চোর চোর’ বলে।

শুধু তাই নয়, এদিন সকাল থেকেই তৃণমূলের তরফে চালসা জুড়ে প্রচার করা হয়েছে মাইক নিয়ে। তাতে বলা হয়েছে, ‘বাংলার সব থেকে বড় চোর আসছে চালসায়। সবাই ভাল করে বাড়র দরজা জানলা বন্ধ করে রাখুন। নাহলেই চোর চুরি করে পালাবে।’ এদিন যখন সড়কপথে শুভেন্দু চালসায় ঢুকছেন তখন রাস্তার ধারে এলাকাবাসীর একাংশ পোস্টার হাতে দাঁড়িয়ে থেকে তাঁর উদ্দেশ্যে ‘চোর চোর চোর’ শ্লোগান দেন। দেখানো হয় তাঁকে কালো পতাকাও। সেই সঙ্গে তিনি কেন ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, স্বাস্থ্য খাতের টাকা, মিড ডে মিলের টাকা আটকে দিয়েছেন, সেই প্রশ্নও করা হয়েছে।

শুভেন্দু অবশ্য সেই সব নিয়ে মাথা ঘামাননি। তবে একথা অস্বীকার করার উপায় নেই, বিজেপি এবং তিনি তৃণমূলের নেতানেত্রীদের বিঁধতে যে ‘চোর চোর চোর’ শ্লোগান আমদানি করেছিলেন, এখন সেই শ্লোগান তাঁদেরই বেশি করে বিঁধছে। এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘কেন চোর চোর চোর শ্লোগান তুলবে না। গোতা বাংলার মানুষ টিভিতে নারদার টাকা নিতে শুভেন্দুকে দেখেছে। হাত পেতে টাকা নিয়েছে।’

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের