মাটিগাড়া স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার দ্রুত কিনারায় পুলিশ টিমকে পুরস্কৃত করল কমিশনারেট

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি ও নিউ বারাকপুর: মাটিগাড়া স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার কিনারায় ২২জন পুলিশ অফিসার ও ৩ কনষ্টেবলকে সন্মানিত করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে(Siliguri Comissionarate) ওই আধিকারিকদের সন্মানিত করে মেট্রোপলিটন পুলিসের সিপি সি সুধাকর।স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিয়েছে শিলিগুড়ি আদালত।গত ২০২৩ সালের ২১অগষ্ট ধর্ষণ করে খুনের ঘটনাটি ঘটে মাটিগাড়া ব্লকের মোটাজোত এলাকার একটি পরিত্যক্ত এলাকায়।ঘটনার মাত্র ৬ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের কয়েক মাসের মধ্যেই পুলিস আদালতে চার্জশিট(ChargeSheet) পেশ করে।বিভিন্ন তথ্য প্রমান ও সাক্ষীর ভিত্তিতে আদালত অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছে।এদিন,ওই ঘটনায় সফলতার জন্য ২২ জন পুলিস কর্মীকে সন্মান জানানো হয়। এরমধ্যে ১জন এসিপি,২জন ইন্সপেক্টর ১৫ জন এসআই,৪ এএসআই,৩ জন কনষ্টেবল আছেন। এদিকে,সাইবার জালিয়াতির টাকা এবং খোয়া মোবাইল ফোন উদ্ধার হল। নিউ বারাকপুর থানার সাইবার বন্ধু টিম প্রতারিত হওয়া সাইবার জালিয়াতির তিনজনের টাকা এবং খোয়া যাওয়া সাতটি মোবাইল ফোন তৎসহ একটি সোনার চেন উদ্ধার করে অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ বন্ধু প্রকল্পে থানার সাইবার টিমের সফলতার কাজের ভুয়সী প্রশংসা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝা।

সাইবার জালিয়াতি(Cyber Crime) তদন্তে থানার পুলিশের কাজে অফিসারদের বাহবা দেন এডিসিপি। চাঁদপুর লেনিনগড় ডি ব্লকে চা বিক্রেতা প্রতিবন্ধী গৌতম চক্রবর্তী অনলাইন শপিং মোবাইল ফোন পে করতে গিয়ে খোওয়া যায় ৭৮,১১০ টাকা, মধ্যমগ্রাম সোদপুর রোডে তালবান্দায় বেসরকারি সংস্থার কর্মী বিভাস মন্ডল ইন্টারনেট ব্যঙ্ক প্রতারণায় খোওয়া যায়১৩,৩০০ এবং মোবাইল অনলাইন প্রতারণায় নিউব্যারাকপুর পশ্চিম কোদালিয়া রেলওয়ে কর্মী কল্লোল বিশ্বাস খোওয়া যায় ১৭,৭০০ টাকা । এই টাকা গুলি উদ্ধার করে প্রতারিতদের ব্যঙ্ক একাউন্টে প্রতীকী চেক তুলে দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) ইন্দ্র বদন ঝাঁ।পাশাপাশি চুরি যাওয়া সাতটি মোবাইল ফোন এবং তিন ভরি একটি সোনার চেন ও উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় । এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন থানার আইসি সুমিত কুমার বৈদ্য, এসআই সমীরণ দাস, সৌমেন দাস, শুভম সরকার ও লেডি কনস্টেবল মাম্পি সরকার প্রমুখ।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ