উত্তরবঙ্গ সংবাদমাধ্যমে প্রচারে কম ফোকাস হয় : গৌতম দেব.

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ প্রচারে কম ফোকাস হয়।বিভিন্ন ক্ষেত্রে কেমন যেন পিছিয়ে পড়া পিছিয়ে পড়া মনে হয়।সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব(Goutam Deb)।বিগত দিনগুলিতে উত্তরবঙ্গ বঞ্চনার সুর শোনা যেত বিজেপির নেতাদের গলায়।যদিও সেই অভিযোগ একাধিকবার নস্যাৎ করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)  এবং সেকন্ড -ইন – কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee)।

এমনকি তৃণমূলের নেতামন্ত্রীদের গলাতেও সেই বিরোধিতার সুর শোনা গিয়েছে।তবে এদিন অন্য সুর শিলিগুড়ির মেয়রের গলায়।টেবল টেনিস তারকা মান্তু ঘোষের একটি গান ও কবিতার আলব্যাম প্রকাশ পর্বে উপস্থিত হয়ে গৌতম দেব স্পষ্ট জানান,বিভিন্ন ক্ষেত্রে ফোকাস কম হয়।মেয়েরের এহেন বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।যদিও পরে ফের একবার সাফাই দিয়ে গৌতম জানান,কোনও রাজনৈতিক মন্তব্য করিনি।আমরা অনেকটা দূরে।সেক্ষেত্রে উত্তরবঙ্গে ফোকাস কম।মান্তু ১৬ বারের ন্যাশনালিস্ট।তার ফোকাস কম,ঋদ্ধিরও ফোকাস কম।তারপরেও তার গানের আলব্যাম গর্বের ব্যাপার।

অন্যদিকে,এবিষয়ে কলকাতায় সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন শিলিগুড়ির বিধায়ক(MLA) শঙ্কর ঘোষও।তিনি বলেন,আমরা সবসময় বলে এসেছি উত্তরবঙ্গ বঞ্চিত।আজ মেয়র নিজেও এই কথা স্বীকার করে নিলেন। যদিও শিলিগুড়ির মেয়র গৌতম দেব স্পষ্ট জানিয়েছেন তিনি যে বক্তব্য পেশ করেছেন সংবাদমাধ্যম তার উল্টো ব্যাখ্যা করেছে।

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ