স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোণা: স্কুলের বেহাল পরিকাঠামো তাই নিয়ে একাধিক বার স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও হয়নি কোনো সুরাহা।স্কুলের হাল ফেরাতে স্কুলে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের।প্রধান শিক্ষিকাকে আটকে রেখে প্রায় এক ঘন্টা বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।পুলিশ গিয়ে বিক্ষোভ সরিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে বাড়ি পাঠায়।শনিবার চন্দ্রকোণা-১ ব্লকের (Chandrakona 1 No Block)লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দ্বারখোলা প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।বিক্ষোভকারীদের অভিযোগ,দীর্ঘদিন ধরে এই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা।পড়ুয়াদের দেওয়া হয়না পুষ্টিকর খাবার।

স্কুল ভবনেরও বেহাল অবস্থা।স্কুল চত্বরে ঘুরে বেড়ায় গবাদি পশু।এককথায় অস্বাস্থ্যকর পরিবেশ স্কুল চত্বরে।যার জেরে দিন দিন ছাত্র সংখ্যা কমছে স্কুলে।বিক্ষোভকারীদের আরও অভিযোগ,স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পলি গায়েন দীর্ঘ ১৫ বছর ধরে স্কুলের দায়িত্বভার সামলাচ্ছেন।তিনি কোনো অভিভাবক মিটিং ডাকেন না।নিজের মতো করে স্কুল চালান।স্কুলের বেহাল পরিকাঠামোর কথা মেনে নিলেও বিগত সরকার অর্থ বরাদ্দ না করায় স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা যায়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পলি গায়েন।

প্রায় এক ঘন্টার উপর স্কুলের মধ্যে প্রধান শিক্ষিকাকে আটকে বিক্ষোভ দেখায় অভিভাবক ও গ্রামবাসীরা।খবর পেয়ে চন্দ্রকোণা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ (Ramjiban Police Fari) স্কুলে পৌঁছয়।বিক্ষোভকারীদের সাথে কথা বলে ঘেরাও মুক্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান যে সরকার থেকে অর্থ পাঠানো হয় তাই তিনি খরচা করেন। স্কুলটি ১৯৫৪ সাল থেকে চলছে। অর্থের অভাবে স্কুল দালানের মেরামতি করা যাচ্ছে না।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দাবিতে বর্তমানে অসুস্থ তাই তিনি স্কুল দফতরের অফিসে ছোটাছুটি করতে পারেন না।

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ