মাটি মাফিয়ার উৎপাতে গঙ্গায় ভাঙনের আশঙ্কা, সরব রঘুনাথগঞ্জবাসী

প্রশাসনের দ্বারস্থ সকলে। আবেদন, কড়া হাতে বন্ধ করা হোক যথেচ্ছ মাটি কাটা। আরও আবেদন, দমন করা হোক মাফিয়াদের। প্রশাসন বিষয়টি কড়া নজর দিয়ে দেখছে।

Share:

নিজস্ব প্রতিবেদক: দিন দিন বাড়ছে মাটি মাফিয়াদের উৎপাত। ফলে গঙ্গা ভাঙনের আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পরিবেশপ্রেমীরা। মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছেন সকলে। অভিযোগ, কাশিয়াডাঙা অঞ্চল থেকে দিনের পর দিন অবৈধভাবে কাটা হচ্ছে মাটি। এর প্রতিবাদে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ বাসিন্দারা। আবেদন জানানো হয়েছে কড়া পদক্ষেপ নিয়ে মাফিয়া দমনের।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে রঘুমাথগঞ্জ। এই অঞ্চলের ২ নম্বর ব্লকে গঙ্গা নদী লাগোয়া বিভিন্ন এলাকার জমি থেকে অবৈধভাবে কাটা হচ্ছে মাটি। এমনটাই অভিযোগ স্থানীয় মানুষ সহ পরিবেশপ্রেমীদের। অভিযোগ, দিনের পর দিন মাটি (Soil) মাফিয়াদের উৎপাত বেড়ে চলেছে এলাকাজুড়ে। বলা হয়েছে, এতে ভারসাম্য হারাবে নদী। আর তারফলেই ধ্বস নামতে পারে যে কোনও দিন, যে কোনও সময়। স্থায়ী সমস্যা হিসেবে দেখা দেবে ভাঙন। ফলে ন্দীর কবলে চলে যাবে গাছ, জমি, বাড়ি।

অভিযোগ, সন্ধ্যে নামার পর থেকে ভোর পর্যন্ত চলে মাফিয়া দাপট। গভীর রাতে তা বাড়ে সবচেয়ে বেশি। ব্যাপক মাটি কেটে ট্রাক- ট্রাক্টরে করে তা নিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘদিন। প্রসঙ্গত, নদী (River) সংলগ্ন এই অঞ্চলে পাওয়া যায় ভালো পলিমাটি। তাই অনবরত জমি কেটে চলে মাটি পাচার। এবার তা বন্ধ করতেই সরব বাসিন্দারা। প্রশাসনের দ্বারস্থ সকলে। আবেদন, কড়া হাতে বন্ধ করা হোক যথেচ্ছ মাটি কাটা। আরও আবেদন, দমন করা হোক মাফিয়াদের।

এই বিষয়ে স্থানীয় ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের (BL & LRO) দফতর থেকে জানানো হয়েছে, মাঝেমাঝেই অভিযান চালানো হয়। চলে আটক, বাজেয়াপ্ত, গ্রেফতার। সম্প্রতি মাটি মাফিয়া চক্র বেড়েছে আরও। আরও বেশি করে চালানো হবে মোবাইল পেট্রলিং। চালানো হবে রেড। শুধু তাই নয়, স্থায়ী নিরাপত্তার জন্য সেখানে দায়িত্ব দেওয়া হবে পুলিশকর্মীকে। প্রশাসন বিষয়টি কড়া নজর দিয়ে দেখছে। শীঘ্রই হবে সমস্যার সমাধান।

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী