Crime ঠেকাতে Solar Light, অভিনব ভাবনা বালুরঘাটে

বালুরঘাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় Solar Light ও CCTV বসানোর উদ্যোগ নিচ্ছে মহকুমা পুলিশ প্রশাসন। গঠিত হবে RG Party-ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মধ্যে যে সব জেলা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী(India Bangladesh Border) এলাকায় রয়েছে তার মধ্যে অন্যতম হল উত্তরবঙ্গের(North Bengal) দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলা। সেই জেলার আরেকটি বড় বৈশিষ্ট্য হল এই জেলার ৩ দিকেই রয়েছে বাংলাদেশ। স্বভাবতই এই জেলায় সীমান্তবর্তী এলাকার গ্রামগুলিতে চুরি ছিনতাই ও নানা অসামাজিক কাজকর্মের অভিযোগ জেলার অনান্য এলাকার থেকেই একটু বেশিই। আর সেই ছবি বদলাতে এবার বালুরঘাট মহকুমা(Balurghat Sub Division) প্রশাসনের তরফে অভিনব এক উদ্যোগ নেওয়া হয়েছে। আর তা হল বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ও গ্রামের বাজারে Solar Light ও CCTV বসানো। যদিও প্রশ্ন থাকছে, এই দুই যন্ত্র বসিয়েও কী সমস্যার সমাধান হবে! কেননা জেলা প্রশাসনের অনেকেরই দাবি, যারা চুরিচামারি করছেন তাঁরা সীমানা পেরিয়ে আসছেন। রাতের আঁধারে সীমানা পেরিয়ে এসে ভারতের গ্রামে ঢুকে চুরিচামারি করে আবারও রাতের আঁধারে সীমানা পেরিয়ে চলে যাচ্ছেন। তাঁদের এই নিরাপদে আসাযাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা থাকছে দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর। সেই সমস্যা না মিটলে কীভাবে শুধু Solar Light ও CCTV বসিয়ে চুরি ঠেকানো যাবে।

 জানা গিয়েছে, বালুরঘাট মহকুমা পুলিস প্রশাসন জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বালুরঘাট, পতিরাম ও হিলি থানা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চুরি ছিনতাই ও অসামাজিক কাজকর্ম রুখতে এবার প্রতিটা গ্রামের বাজারে ও পঞ্চায়েতে Solar Light ও CCTV বসানোর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে গ্রামে গ্রামে পাহারার জন্য Resistance Group বা RG Party তৈরি করারও সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত মতন বালুরঘাট ব্লকের পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বালুরঘাট ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েত এবং ২টি থানা এলাকায় ইতিমধ্যেই পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে প্রথম দফার মিটিং সম্পূর্ণ করেছে বালুরঘাট পঞ্চায়েত সমিতি। চেষ্টা করা হচ্ছে আগামী পূজোর আগেই Solar Light ও CCTV দিয়ে ছোটখাটো চুরির ঘটনা বা অন্যান্য Crime আটকানোর। পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র বালুরঘাট থানা এলাকায় ২০২২ সালের ৩৩টা চুরির ঘটনা ঘটেছিল। ২০২৩-এ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭। এছাড়াও ছোট বড় Crime’র সংখ্যা বেড়েছে অনেকটাই। বালুরঘাট পঞ্চায়েত সমিতির আওতায় জলঘর, বোয়ালদের, ডাঙ্গা, চকভৃগু, ভাটপাড়া, চেঙ্গিসপুর ও অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত রয়েছে। বিস্তীর্ণ এই এলাকার মধ্যে বেশকিছু গ্রাম পঞ্চায়েত রয়েছে যেগুলি সীমান্ত লাগোয়া।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩