বিজেপির জেলা সভাপতির সামনেই দলের কনভেনারকে মার

দলের জেলা সভাপতির সামনেই দলের কনভেনারকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপিরই কিছু নেতাদের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে এখন কার্যত মুখ পুড়ছে বিজেপির।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভা নির্বাচনের সময়ে প্রকাশ্যেই বিজেপির এক নেতাকে রাস্তার মধ্যে মারধর করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি দিন সময় লাগেনি। সেই ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে পড়েছিল পদ্ম শিবির। উপনির্বাচনের ফলও গিয়েছিল বিজেপির বিরুদ্ধে। একুশের ভোটে ওই আসনে বিজেপি জিতেছিল ৪ হাজার ৬৮৮টি ভোটে। অথচ ২৩’র উপনির্বাচনে সেই আসনেই তৃণমূল(TMC) জেতে ৪ হাজার ৩০৯ ভোটে। আসানসোল লোকসভা কেন্দ্রটিও উনিশের ভোটে জিতেছিল বিজেপি, কিন্তু সেই আসনের উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। এই দুটি ঘটনা থেকেও যে বিজেপি(BJP) কোনও শিক্ষা নেয়নি সেটা আবারও সামনে এল সেই আসানসোলের(Asansol) বুকেই। সেখানে দলের জেলা সভাপতির(Party District President) সামনেই দলের কনভেনারকে(Convener) মারধর করার অভিযোগ উঠেছে বিজেপিরই কিছু নেতাদের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে এখন কার্যত মুখ পুড়ছে বিজেপির।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর থানার ডালুরবাঁধ এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে গিয়েছিলেন দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার রূপক পাঁজাও। অভিযোগ সেখানেই বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অনুগামীদের হাতে মার খান রূপকবাবু। নেতারা। আক্রান্ত বিজেপি নেতাকে শুক্রবার দুপুরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে দেখতে এসে জিতেন্দ্রকে ইঙ্গিত করে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি পলাশ রায়চৌধুরী। তাঁর দাবি, ‘যারাই বিজেপিতে পদ পাচ্ছেন না, তাঁদের সনাতনী সেনাতে যোগদান করানো হচ্ছে। এভাবে বিজেপিকে দুর্বল করছেন তিনি। ওরাই রূপকের ওপর হামলা চালিয়েছিল। এখানে ওর লোকজন তোলাবাজি করছে। রূপক তার প্রতিবাদ করছিলেন। সেই কারণেই এই হামলা।’ জিতেন্দ্র তেওয়ারির অনুগামীরা এলাকায় তোলাবাজি করছে বলেও অভিযোগ তুলে সরব হয়েছেন আদি বিজেপি নেতারা।

এই ঘটনায় বিজেপি রাজ্য সম্পাদিকা অগ্নিমিত্রা পাল আবার জানিয়েছেন, ‘যারা আমাদের বিজেপি কার্যকর্তাকে মেরেছে, তারা বিজেপি হতে পারে না, তারা দুষ্কৃতী। তারা অন্যদলের। সনাতনী সেনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।’ বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় সরব হয়েছে তৃণমূলও। দলের আসানসোল জেলা কমিটির সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, ‘এটা আদি ও নব্য বিজেপির দ্বন্দ্ব। খারাপ লাগছে এভাবে একজন বিজেপি নেতা তাঁদের লোকের হাতেই মার খেলেন।’ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই ধরনের ঘটনার পরে ২৪’র ভোটে(General Election 2024) আসানসোলে কী পদ্মশিবির আদৌ কী ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে পারবে! নাকি নিজের গৃহযুদ্ধের জেরে মুখ থুবড়ে পড়বে।  

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন