চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বসিরহাটে বিষ গ্যাস লিক, ছড়াল আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি: বড় বিপদের হাত থেকে বাঁচল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার অন্যতম মহকুমা বসিরহাটের(Basirhat) মাটিয়া(Matia) থানার শিকড়াকুলিন গ্রাম পঞ্চায়েত এলাকা। কেননা শুক্রবার সকালে সেখানেই একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা(Food Processing Factory) থেকে অ্যামোনিয়া গ্যাস লিক(Gas Leak) করে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আর সেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা যাদের মধ্যে মহিলারাও আছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও অভিজিৎ সিনহা৷ তাঁর নির্দেশে পুলিশকর্মীরা মুখে গামছা, রুমাল বেঁধে দ্রুত অসুস্থদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান৷ গ্যাস লিক বন্ধ করতে দমকলের ২টি ইঞ্জিন ক্রমাগত লিকের জায়গায় জল দিতে থাকায় কয়েকঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে নিরাপত্তার জন্য আপাতত কারখানাটি সিল করে দিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, শিকড়াকুলিন গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মোড়ে রয়েছে ওই খাদ্যপ্রক্রিয়াকরণের কারখানাটি। সেখানে একটি ছোট হিমঘরও আছে। সেই হিমঘর থেকেই এদিন সকালে অ্যামোনিয়া গ্যাস লিক করে আশেপাশে ছড়িয়ে পড়ে। সেই গ্যাসের জন্য ১২জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৪জন মহিলা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে আনা হয় একের পর এক অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে আসা দমকলের দুটি ইঞ্জিন থেকে কারখানার যে অংশ থেকে গ্যাস লিক হচ্ছিল সেখানে জল দিতে থাকেন দমকল কর্মীরা৷ ঘণ্টাখানেক বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ কারখানা থেকে গ্যাস লিকের কারণ এখনও জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে কারখানার মালিককে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের আধিকারিকেরা।  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ