ইসলামপুরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেলেন পড়ুয়ারা

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় আনুষ্ঠানিকভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা চালু হল। শনিবার ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় আনুষ্ঠানিকভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা চালু হল। শনিবার ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ আনুষ্ঠানিকভাবে চারজন পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ তুলে দিলেন। ইসলামপুর বিবেকানন্দ সভাগৃহে ব্যাঙ্ক কর্তৃপক্ষের উপস্থিতিতে পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল এদিন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই নির্দেশ দিয়েছিলেন জেলায় জেলায় পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা চালু করতে। এসবিআই ছাড়াও অন্যান্য ব্যাঙ্কগুলিকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। করনদিঘি ব্লকের বিকৌর এলাকার মেধাবী পড়ুয়া পপি শীল। সে ভিন রাজ্যে নার্সিং পড়তে যাবে। এরজন্য দরকার লক্ষাধিক টাকা। শনিবার ইসলামপুরে তাঁর হাতেই প্রথম স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তিনলক্ষ টাকা তুলে দিলেন মহকুমাশাসক।

আর্থিক অনটনে থাকা পপি উচ্চ শিক্ষার জন্য অন্যরাজ্যে যেতে পারবে এবার। পপি ও তাঁর পরিবার এরজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মহকুমার মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের পাশে রাজ্য সরকার রয়েছে বলে জানিয়েছেন ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ। তিনি আরও বলেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনও বাধা হয়ে দাড়াবে না।

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের