সম্পত্তি‌ হাতাতে বৃদ্ধ বাবা-মাকে মারধর, কাঠগড়ায় পুত্র-পুত্রবধূ

বসত বাড়ি হাতাতে মারধর করা আর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুলাল-শান্তির মেজ ছেলে লখাই সিংহ এবং তাঁর স্ত্রী মেনকা সিংহের বিরুদ্ধে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে আইন আছে। আইনের রক্ষকেরাও আছেন। আছে আদালতও। তবুও সামাজিক ব্যাধি দূর হচ্ছে না। কমছে না বয়স্ক বাবা-মার প্রতি ছেলেমেয়েদের অবিচার, অত্যাচারের পালা। দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার বারুইপুর পুলিশ জেলার(Baruipur Police District) নরেন্দ্রপুর থানার(Narendrapur PS) খেয়াদহ গ্রাম পঞ্চায়েতের উচ্ছেপোতা এলাকার বাসিন্দা দুলাল সিংহ এবং শান্তি সিংহ এবার ছেলে আর ছেলের বউয়ের বিরুদ্ধে(Against Son and Daughter in Law) সামনে এনেছেন সেই অত্যাচার আর অবিচারের অভিযোগ(Torture Complain)। শুধু তাই নয়, হয়তো কিছুটা বাধ্য হয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করতেও বাধ্য হয়েছেন। কেননা শেষ জীবনটা তাঁরা আর মাথার ওপর ছাদ হারাতে চান না। আর সেটা চান না বলেই এখন তাঁদের মারধর আর হুমকির মুখোমুখি হতে হচ্ছে। সেই মারধর করা আর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুলাল-শান্তির মেজ ছেলে লখাই সিংহ এবং তাঁর স্ত্রী মেনকা সিংহের বিরুদ্ধে৷

জানা গিয়েছে, উচ্ছেপোতার বাসিন্দা দুলাল আর শান্তি প্রায় পুরো সম্পত্তি ছেলেদের নামে লিখে দিলেও বসতবাড়ি রেখেছেন নিজেদের নামে৷ সেই বসতবাড়িও যাতে লিখে দেওয়া হয়, তার জন্য তাঁদের মারধর করা শুরু করেছে লখাই আর তার বউ। অন্তত এখন এমনই অভিযোগ দুলাল আর শান্তির। ছেলে আর বউমার মারধরের হাত থেকে বাঁচতে তাঁরা বাধ্য হয়েছেন নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হতে। দুলাল বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন৷ এই অবস্থাতেও তাঁকে নিত্যদিন অত্যাচার করা হচ্ছে৷ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ছেলে এবং বৌমার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বৃদ্ধ দম্পতি৷

এ প্রসঙ্গে শান্তি এদিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের ঘর থেকে বার করে দেওয়ার চেষ্টা করছে। আগে সব সম্পত্তি ছেলেদের নামে দিয়ে দিয়েছে আমার স্বামী। এখন বাড়িটাও কেড়ে নিতে চাইছে। আমার স্বামী অসুস্থ। আমার মেজো ছেলে আর বৌমা বলছে, বাড়ি লিখে দিলে তবেই দেখবে। সঙ্গে মারধর, অত্যাচার করছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। পুলিশই যা ব্যবস্থা করার করুক।’ শান্তির আরও অভিযোগ, প্রতিবেশী এক পরিবারকেও ডেকে নিয়ে এসে তাঁদের ওপর নির্যাতন চালাচ্ছে ছেলে আর বউমা। তাই তাঁরা বাধ্য হয়েছেন পুলিসের কাছে অভিযোগ জানাতে। সেই সঙ্গে ছেলে আর বউমার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ৷  

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক