চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় আলোকসজ্জায় মহাকাশ দর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ঢল নামতে শুরু করেছে আলোর শহর চন্দননগরে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। পঞ্চমীর দিন রাস্তায় রাস্তায় নেমেছে মানুষের ঢল। সোমবার ষষ্ঠী। এদিন থেকেই পুজোর সূচনা হতে চলেছে। পুজো শুরুর আগে থেকেই মানুষের উত্তেজনা তুঙ্গে।

চলতি বছর চন্দননগরে একটি পুজো কমিটি তাদের আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরেছে ভারতের সফল মহাকাশ অভিযানের নানা পর্ব। এরফলে পুজো মন্ডপের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশে যাচ্ছে দেশের বিজ্ঞানমনস্কতা ও মহাকাশ গবেষণায় উন্নতির ধারাবাহিকতা। জগদ্ধাত্রী পুজোয় আলো দিয়ে সাজিয়ে তোলা হয় সমস্ত পুজোমণ্ডপ। জানা যাচ্ছে, আলোর কারুকার্যের মাধ্যমে ভারতের মহাকাশের সাফল্যগুলো দর্শকদের সামনে তুলে ধরতে চাইছেন তাঁরা। ইসরোর বিজ্ঞানীদের পরিশ্রমকে কুর্নিশ জানাতেই এই ভাবনা।

চন্দননগরের আলোকসজ্জা উল্লেখযোগ্য। সেই কারণে দুর্গাপুজোর সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আলো পাঠানো হয় এই চন্নদননগর থেকেই। তাই জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরের আলাদাই আমেজ। প্রতিমা দেখতে যেমন মানুষ ভিড় করেন, তেমন ভিড় করেন আলোকসজ্জা দেখতেও। মণ্ডপে মণ্ডপে যেমন বার্তা দেওয়া হয়, তেমন আলোকসজ্জার মাধ্যমেও বার্তা দেওয়া হয়।

রবিবার পঞ্চমী। এদিন থেকে প্রস্তুত পুলিশ প্রশাসন। নিরাপত্তা জোর দার করা হয়েছে। রবিবার দুপুর থেকে আঁটসাঁট করে দেওয়া হয়েছে নিরাপত্তা। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। দুর্গাপুজোর সময় যেভাবে শহর কলাকাতাতে নো এন্ট্রি করে দেওয়া হয়, ঠিক সেই ভাবে জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দননগরে পঞ্চমী থেকে সব রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। কোনও গাডজ়ি ঢুকতে পারছে না। কালীপুজো কাটতেই জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করেন চন্দননগরবাসী। প্রতিমা থেকে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা সবটাই নজরকাড়া হয়। এবার সেই নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে। চন্দননগর পুলিশের তরফ থেকে রুটম্যাপও প্রকাশিত করা হয়েছে।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী