রাজভবনে হাতেখড়ি- আলপনা, প্রশংসা করলেন বিধানসভার স্পিকার

এদিন বিধানসভার অধ্যক্ষ বলেন, বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছেন রাজ্যপাল (GOVERNOR)।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতেখড়ি এবং আলপনা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল বিধানসভার স্পিকার (SPEAKER) বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রশংসায় পঞ্চমুখ তিনি। সেই সঙ্গে দিলেন বিশেষ বার্তাও। যথাযথ মর্যাদায় বিধানসভায় এদিন পালিত হল সাধারণতন্ত্র দিবস। উত্তোলন করা হল জাতীয় পতাকা।

এদিন বিধানসভার অধ্যক্ষ বলেন, বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছেন রাজ্যপাল (GOVERNOR)। তিনি বলেন, ‘হাতেখড়ি’ একটি অভিনব প্রয়াস। রাজভবনে আলপনা’রও ভূয়সী প্রশংসা করেন স্পিকার। সেই সঙ্গে সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেন বিমান। তিনি বলেন, ভারতের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সকলকে ব্রতী হতে হবে। তাঁর বার্তা, সংবিধানে উল্লেখ রয়েছে অধিকার এবং কর্তব্যের কথা। তা সকলের মেনে চলা উচিৎ।

বাংলার রাজ্যপাল হয়েই বাংলা ভাষা শিখতে চেয়েছিলেন সিভি আনন্দ বোস। বলেছিলেন, বাংলা সাহিত্য- সংস্কৃতির পরিধি ব্যাপক। বাংলা নিয়ে লেখার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি। তারপরে সরস্বতী পুজোর দিনে তাঁর ‘হাতেখড়ি’। রাজভবন জুড়ে আঁকা হয়েছে বাংলার চিরাচরিত আলপনা। এ যেন আত্তীকরণ। তারই প্রশংসা করেছেন স্পিকার থেকে রাজ্য, রাজ্যের শাসক দল। ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি। তবে তাতে ‘ব্যথা’ পেয়েছে বঙ্গ বিজেপি।

রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যপাল বার্তা দিলেন তিনি বাংলার দায়িত্ব পেয়ে বাংলা ও বাঙালির হয়ে উঠেছেন।                                                                 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা