পৌষমেলা উপলক্ষে স্পেশাল ট্রেন রেলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের শান্তিনিকেতনে হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। পৌষমেলা উপলক্ষে ২৫ থেকে ২৭ ডিসেম্বর স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই স্পেশাল ট্রেন যাতায়াত করবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান হয়ে রামপুরহাট পর্যন্ত চলবে এই ট্রেন। সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। রামপুরহাটে পৌঁছোবে সকাল ১১টায। রামপুরহাট থেকে আবার ট্রেনটি যাত্রা শুরু করবে বিকেল তিনটেতে। হাওড়ায় পৌঁছোবে সন্ধ্যা সাতটায়। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই যাত্রাপথে যে সব স্টেশনে ট্রেন দাঁড়াবে, সেগুলি হল ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, প্রান্তিক, আহমেদপুর ও সাঁইথিয়া।

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, পৌষমেলায় যারা আসবেন, তাদের জন্য এই ট্রেন খুবই কাজে দেবে। জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণ করা যাবে এই ট্রেনে। পর্যটকদের কথা মাথায় রেখেই এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ২২ ডিসে্ম্বর থেকে শুরু হয়েছে শান্তিনিকেতনে পৌষমেলা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পূর্বস্থলীর মাঠেই হচ্ছে মেলা। এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে হোটেল, গেস্ট হাউসের ভাড়া বেড়েছে। মেলার কদিন এক ঝটকায় তিন গুন ভাড়া বেড়ে গিয়েছে। তিন বছর পর পূর্বস্থলীর মাঠে মেলা হওয়ায় স্বস্তিতে স্থানীয় ব্যবসায়ীরা।

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের