ভোট ঘোষণার পরেই আরাবুলকে নিয়ে জল্পনা! সোমে ফুরফুরা শরিফ যাচ্ছেন কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা ভোটে ফের খবরের শিরনামে ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম। ভোট ঘোষণার পরেই তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছে। তৃণমূল ছাড়ছেন আরাবুল ইসলাম ! যোগ দিতে পারেন  আইএসএফ-এ। সোমবারই ফুরফুরা শরিফে যাওয়ার কথা রয়েছে তাঁর। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও পর্যন্ত তেমন কোনও খবর পাওয়া যায়নি।

রাজনীতির ময়দানে তাজা নেতা হিসেবে পরিচিতি তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনায় একসময় তাঁর দাপট ছিল চূড়ান্ত। দল থেকে বহিষ্কৃত হলেও তাঁর প্রসঙ্গিকতা ভোলার নয়। দাপুটে নেতা হিসেবে তাঁর পরিচিতি ছিল বিস্তর। 

আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগেই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন আরাবুল? এমনই প্রশ্ন উঠছে। যদিও সঠিক উত্তর মেলেনি। কিন্তু অভিমানের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেছেন, তিনবার বহিষ্কৃত হয়েছেন। কয়েকবার কেস খেয়েছেন। তাঁকে বোঝেনি। সেই কারণেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল থেকে বহিষ্কার হওয়ার পরে দূরত্ব বাড়িয়েছে আরাবুল। এক সময় ভাঙরে দাপিয়ে বেরিয়েছেন তিনি। স্থানীয় নেতৃত্ব শওকত মোল্লার সঙ্গে তাঁর সম্পর্ক সর্বজনবিদিত। দল থেকে ইস্তফা দেওয়ার পেছনে এই সম্পর্ক অন্যতম কিনা সেটাও বড় প্রশ্ন।

একের পর এক বিতর্কে জড়িয়ে নিজেই গুরুত্বহীন হয়ে পড়েছিলেন আরাবুল ইসলাম। তারপর শওকত মোল্লার সঙ্গে সংঘাতে জড়িয়ে আরও কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন। প্রকাশ্যে শওকতের বিরুদ্ধে দিয়েছিলেন এই প্রাক্তন বিধায়ক। শওকত গোষ্ঠী ও আরাবুল গোষ্ঠীর দ্বন্দ্ব ভাঙরে আলাদা মাত্রা নিয়েছিল। ধীরে ধীরে তিনি গুরুত্বহীন হয়ে পড়েছিলেন। সেই কারণেই কি দল ছাড়তে চলেছেন? দল ছাড়লেও কোথায় যাবেন তিনি? একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। সোমবার ফুরফুরা শরিফ যাওয়ার কথা রয়েছে আরাবুল ইসলামের। সেখানে গিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। তবে শোনা যাচ্ছে মঙ্গলবার ISF-এ যোগ দিতে পারেন এককালের তাজানেতা আরাবুল ইসলাম। তবে মুখ খুলতে নারাজ আরাবুল স্বয়ং। নির্দিষ্ট সময়ে এই কথা বলবেন।

নেতাজি ইন্ডোরে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ঘটনা

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

দিল্লিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের