এসএসসির একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষা সম্পন্ন, আশাবাদী পরীক্ষার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হল এসএসসি পরীক্ষা। পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। আশাবাদী বলে জানালেন। সেই সঙ্গে এও জানালেন ভরসা রাখা ছাড়া তাদের হাতে আর কোনও উপায় নেই। গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল এসএসসি নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা।

এসএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে নির্দিষ্ট দিনেই শুরু হয় পরীক্ষা। এসএসসি পক্ষ থেকে নবম দশম শ্রেণির জন্য ৭ সেপ্টেম্বর নির্দিষ্ট করা হয়েছিল। ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফার পরীক্ষা হয়। কলকাতা সহ রাজ্যের প্রায় ৪৭৮ কেন্দ্রে হয়েছে পরীক্ষা। তারমধ্যে কলকাতায় ১৯টি কেন্দ্র ছিল। একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনে পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থী প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ৫০০জন।

এদিন সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে রোল নম্বর দিয়ে তালিকা দিয়ে দেওয়া হয়। সকাল ১০টা থেকে খুলে গিয়েছিল পরীক্ষা কেন্দ্রের দরজা। অযোগ্য পরীক্ষার্থীদের রোল নম্বর সহ তালিকাও পরীক্ষা কেন্দ্রের বাইরে দেওয়া হয়। এর থেকেই স্পষ্ট যে এবারের পরীক্ষা স্বচ্ছভাবে করাতে বদ্ধপরিকর এসএসসি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পরীক্ষা কেন্দ্রগুলোকে। পরীক্ষা স্বচ্ছ করার জন্য প্রস্তুত ছিল প্রশাসন। প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল ডেপুটি ম্যাজিস্ট্রেটদের।

কমিশনের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধের কথা জানানো হয়েছিল আগেই। সেই বিধি নিষেধ মেনে পরীক্ষা হচ্ছে কিনা, সেটাও দেখা হচ্ছিল। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে তাঁদের দেহ পরীক্ষা করে। পরীক্ষার্থীদের কাছে কোনওরকম গেজেট যাতে না থাকে সেদিকে কড়া নজর রাখা হয়েছিল। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেন পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড ছিল মাস্ট। সঙ্গে স্বচ্ছ পেন ও স্বচ্ছ জলের বোতল নিয়ে তাঁরা ঢুকতে পেরেছিলেন। এই জিনিস বাদে অন্য কিছু নিয়ে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। অ্যাডমিট কার্ড সহ পরিচয় পত্র দেখে নিয়েই পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়ে। সমস্ত নির্দেশিকা মেনেই সম্পন্ন হল একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষা।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর