Group-D-এর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল SSC

সএসসি গ্রুপ ডি-এর ওএমআর শিট বিকৃতি মামলায় ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রুপ ডি-র (Group-D) শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ৪০ জনকে কাউন্সেলিং এর জন্য ডাকা হয়েছে। আগামী ২ মার্চ এই ৪০ চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এসএসসি গ্রুপ ডি-এর ওএমআর শিট বিকৃতি মামলায় ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের।

স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে প্রথম পর্যায়ে ৪০ জনকে। মূলত ওয়েটিং লিস্ট থেকে এই চাকরিপ্রার্থীদের ডাকা হয়েছে। বিজ্ঞপ্তিতে যে ৪০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে তাদের মধ্যে কেউ যদি ওএমআর শিট টেম্পারিং-এর ঘটনায় অভিযুক্ত হন, তাহলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁকেও বাতিল বলে গণ্য করা হবে। আগামী ২ মার্চ কাউন্সেলিং প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে এসএসসির তরফে। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ায়রি এসএসসির ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এসএসসি’র জমা দেওয়া হলফনামার পরেই অনুপযুক্তদের চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত। ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছিল। হাইকোর্টের নির্দেশের পর অনুপযুক্ত ১৯১১ জনের নামের তালিকা দিয়ে চাকরি বাতিল করার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এবার সেই শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন।

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত