বিধানসভা নির্বাচনের আগেই বিপুল শিক্ষক নিয়োগ, প্রকাশ হতে চলেছে একাদশ–দ্বাদশের প্যানেল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিপুল শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাইছে। তার মধ্যে এসএসসি’‌র মাধ্যমে একাদশ–দ্বাদশ শ্রেণিতে এবং কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অধ্যাপক নিয়োগের প্রস্তুতি চলছে। যা শিক্ষক সংকট মেটাতে এবং রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একাদশ–দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপর সেই মর্মে ইন্টারভিউ নেওয়াও সম্পন্ন হয়েছে। এবার তৈরি হয়ে গিয়েছে প্যানেলও। যার মাধ্যমে নিয়োগ হবে।

এদিকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বিধানসভা নির্বাচনের আগেই বিশেষত ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়ার পর, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ১২,৫১৪টি শূন্যপদে শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল ২১ জানুয়ারির মধ্যে প্রকাশ করতে চলেছে। আগামী ২০ জানুয়ারি প্যানেল প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষক ঘাটতি মিটবে এবং রাজনৈতিক মহলেও বিষয়টির গুরুত্ব রয়েছে। এই প্যানেল প্রকাশের সাতদিনের মধ্যে কাউন্সেলিং শুরু হয়ে যাবে।

অন্যদিকে এই কাউন্সেলিং হয়ে যাওয়ার পর হবে শিক্ষক নিয়োগ। সেটাও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে যাবে। সেক্ষেত্রে একাদশ–দ্বাদশ যে স্কুলগুলিতে আছে সেখানে শিক্ষকের অভাব মিটে যাবে। ১২ হাজার ৫১৪ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হলে সেটা হবে বড় মাস্টারস্ট্রোক। কারণ এসএসসি দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছিল। তার জেরে অনেকে চাকরি হারিয়েছিলেন। তারপর আইনি প্রক্রিয়ায় লড়ে আবার নতুন করে নিয়োগ করছে এসএসসি। এই নিয়োগ প্রক্রিয়ার ওপর বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও কলেজ সার্ভিস কমিশনও বিধানসভা নির্বাচনের আগে কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়েছে। যার জন্য অধ্যক্ষদের কাছ থেকে শূন্যপদের তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। কলেজ সার্ভিস কমিশন বিধানসভা নির্বাচনের আগেই কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চায়। তবে এসএসসি একাদশ–দ্বাদশ শ্রেণিতে নিয়োগের ক্ষেত্রে তিনটি পথ অনুসরণ করছে। এক, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ। দুই, সংরক্ষণ আইন মেনে শিক্ষক নিয়োগ। আর তিন, ভাষার মাধ্যমে শিক্ষক নিয়োগ। অর্থাৎ ইংরেজি, বাংলা এবং হিন্দি ভাষার শিক্ষক–শিক্ষিকাদের নিয়োগ হবে বলে সূত্রের খবর।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা