রাত পোহালেই রাজ্য বাজেট, নয়া চমক কী থাকছে? নজর রাজ্যবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের আগে পেশ হতে চলেছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট। রাত পোহালেই পেশ হবে রাজ্য বাজেট। বাংলাকে নিয়ে মুখে হাজার কথা বললেও কেন্দ্রীয় বাজেটে তার কোন উল্লেখ ছিল না। সেই কারণে এবার মমতা সরকারের বাজেটের দিকেই তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। রাজ্যবাসীর আশা, মুখ্যমন্ত্রী তাদের নিরাশ করবেন না।

রাজ্যের সাধারণ মানুষের সুরক্ষার জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এবার একই সামনে রেখে বাংলার আর্থসামাজিক পরিস্থিতি কে চাঙ্গা করা হবে বলে মনে করা হচ্ছে। সেই ভাবেই বাজেট সাজানো হচ্ছে। বাংলায় SIR প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হয়ে দিল্লিতে প্রতিবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট হতে চলেছে। রাজ্যবাসী নজর রয়েছে রাস্তাঘাটের কাজ থেকে শুরু করে কর্মসংস্থান বৃদ্ধি লক্ষীর ভান্ডার বার্ধক্য ভাতার মত প্রকল্পে কী হয়? এই বাজেটের দিকে নজর রয়েছে সরকারি কর্মীদেরও। তাদের আশা এবার কিছু সুরাহা মিলবে। ডিএ বৃদ্ধি নিয়ে অনেকদিন ধরেই কথা চলছিল। এবার তা বৃদ্ধি হতে পারে বলে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা।

কেন্দ্রের বাজেটে বাংলার উল্লেখ সেভাবে না থাকা নিয়ে ভাবতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকে তিনি বলেছেন, কারো ভিক্ষা চায় না বাংলা। বাংলার মানুষের পাশে দাঁড়াবে রাজ্য সরকারি। এবার সেই বার্তার প্রভাব বাজেটে কতটা পড়ে সেটাই এখন দেখার। রাজ্যের সার্বিক বাজেট বরাদ্দ ৭ থেকে ৮% বৃদ্ধির জোড় সম্ভাবনা তৈরি হয়েছে। সবথেকে বড় প্রকল্প লক্ষীর ভান্ডারের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ও বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার লক্ষ্মীর ভাণ্ডারে কত বরাদ্দ হয় সেটাই দেখার।  সেদিকেই নজর রয়েছে সব মহলের। 

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা