মনোনয়ন ঘিরে অশান্তি রুখতে জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ রাজীব সিনহার

পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র গ্রহণ চলবে ১৫ জুন পর্যন্ত৷

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। গত ৯ জুন থেকে রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। সেই আবহে রাজ্যের জেলাশাসকদের সতর্ক করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

সূত্রের খবর, জেলাশাসকদের উদ্দেশে সতর্কবার্তায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেছেন, ‘মনোনয়ন জমা দেওয়ার পর্ব এখন খুব কঠিন পর্যায়ে রয়েছে। আপনাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। মনোনয়ন পত্র যেখানে জমা দেওয়া হচ্ছে সেখানেও যাতে কোনও বিষয়কে কেন্দ্র করে কোনও অঘটন না ঘটে, তা দেখতে হবে।’ নির্দেশ দিয়ে তিনি আরও বলেছেন, ‘মনোনয়ন যেখানে জমা দেওয়া হচ্ছে, সেখানে যাতে কোনও সঙ্কট তৈরি না হয়, তা নিশ্চিত করুন আপনারা। সে ক্ষেত্রে, প্রয়োজন মনে হলে মনোনয়ন জমা দেওয়ার জায়গাগুলোয় কর্মী সংখ্যা বাড়ান। আমরা মনে করছি, এই কদিন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রচুর ভিড় বাড়বে। তার জন্য আগেভাগেই আপনারা পদক্ষেপ করুন।’

উল্লেখ্য রাজ্য পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র গ্রহণ চলবে ১৫ জুন পর্যন্ত৷ ১৭ জুন স্ক্রুটিনি৷ ইতিমধ্যে কংগ্রেস, সিপিএম-সহ বিরোধীরা মনোনয়ন জমা দেওয়া শুরু করেছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফেও মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত