কনস্টেবল থেকে গোয়েন্দা, সঙ্গে হোমগার্ড, ছাড় দিল মন্ত্রিসভা

রাজ্য পুলিশে কনস্টেবল পদে ২০২০ জনকে নিয়োগে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে(Nabanna) বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে ২০২০ জনকে নিয়োগে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। সেই সঙ্গে রাজ্য গোয়েন্দা বিভাগেও নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। পাশাপাশি জঙ্গলমহলের প্রাক্তন মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর জন্য তাঁদেরকে রাজ্য পুলিশে(Police) স্পেশ্যাল হোমগার্ড(Home Guard) পদে নিয়োগের জন্য ছাড়পত্র এদিনের বৈঠকে দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

জানা গিয়েছে, রাজ্য পুলিশে ২০২০টি কনস্টেবল(Constable) পদে যে নিয়োগ হবে তারমধ্যে ১৪২০ জনকে নিয়োগ করা হবে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডে। কলকাতা পুলিশের ধাঁচে এঁরাও স্কুটি নিয়ে টহলদারি করবেন। বাকি ৬০০জন পুরুষ কনস্টেবল নিয়োগ হবেন রাজ্য পুলিশে। সেই সঙ্গে পৃথক ভাবে ৬০০জন মহিলা নিয়োগ করা হবে গোয়েন্দা দফতরে। জঙ্গলমহলে স্পেশ্যাল হোমগার্ড পদে নিয়োগ হবে ১০৫ জনকে। এদের মধ্যে ৪৮ জন প্রাক্তন মাওবাদী ও বাকিরা মাওবাদী পরিবারের সদস্য ও প্রাক্তনী। তবে এদিনের ঘোষণার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডের বিষয়টি। রাতের শহরে নারী নিরাপত্তায় কলকাতা পুলিশের বড়সড় পদক্ষেপ উইনার্স স্কোয়াড গঠন। তিলোত্তমার রাস্তায় মহিলা পুলিশের একটি দল ‘দ্য উইনার্স’-কে নামায় লালবাজার। বিশেষভাবে প্রশিক্ষিত কলকাতা পুলিশের মহিলা কর্মীদের এই দলটির মূল কাজ শহরের মধ্যে বিভিন্ন মহিলাদের উপর ঘটে চলা বিভিন্ন অপরাধ দমন এবং নারীদের সুরক্ষায় কাজ করা। কলকাতা পুলিশের পথে হেঁটে রাজ্যের একাধিক পুলিশ কমিশনারেট এলাকায় উইনার্স টিম গঠন করা হয়। এবার সেই টিম আরও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এদিন এই সব সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করার পাশাপাশি কেন্দ্রকেও একাধিক বিষয়ে আক্রমণ করেন। তার মধ্যে যেমন বিভিন্ন সরকারি এজেন্সি দিয়ে বিরোধীদের চমকানোর বিষয়টির বিরোধিতা তেমনি রয়েছে বাংলাকে আর্থিক ভাবে বঞ্চনা করার মতো বিষয়টিও। একইসঙ্গে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন জ্বালানি সহ বিভিন্ন জিনিসের ওপর সেস আদায় করার ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা নিয়েও। কার্যত তিনি কেন্দ্রকে অনুরোধ জানিয়েছে এই সেস তুলে দিয়ে দেশের মূল্যবৃদ্ধি ঠেকাক কেন্দ্র সরকার।

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?

সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

রান্নাঘরের সিঙ্কের নিচে ভুলেও রাখবেন না এই সব জিনিস, ছারখার হয়ে যাবে জীবন

রাহু-কেতুর প্রভাবে কাটবে দুর্ভাগ্যের ছায়া, ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৩ রাশির!

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার