রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর, ছুটির তালিকা কত দীর্ঘ?জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মার্চ মাস শুরু হতেই রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে যেন ছুটির আমেজ। এই মাসে উৎসবের ঘনঘটা থাকায় ছুটির তালিকাও বেশ দীর্ঘ। দোলযাত্রা, হোলি, ঈদ-উল-ফিতর, রামনবমী এবং মহাবীর জয়ন্তীর মতো গুরুত্বপূর্ণ উৎসব পড়েছে মার্চেই। তার সঙ্গে রয়েছে পাঁচটি রবিবারের সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে এই মাসে সরকারি কর্মীরা বেশ কয়েকটি অতিরিক্ত ছুটির সুযোগ পাচ্ছেন।

১ মার্চ ছিল রবিবার। তার পর সোমবার অফিস খোলা থাকলেও মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ৪ মার্চ হোলির ছুটি থাকায় পরপর দু’দিন উৎসবের আনন্দে মাততে পারবেন সরকারি কর্মীরা। অনেকেই এই সুযোগে সোমবার একটি অতিরিক্ত ছুটি নিয়ে ছোট্ট ভ্রমণে বেরিয়ে পড়েছেন। ফলে তাঁদের ক্ষেত্রে শনি থেকে বুধবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি মিলেছে।মাসের মাঝামাঝি সময়েও রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ছুটি। ১৭ মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে রাজ্যের সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। এরপর ১৮ ও ১৯ মার্চ অফিস খোলা থাকলেও, ২০ মার্চ ঈদ-উল-ফিতরের আগের দিন ছুটি এবং ২১ মার্চ ঈদ-উল-ফিতরের দিন সরকারি ছুটি থাকবে। তার পরেই ২২ মার্চ রবিবার, ফলে আবারও টানা তিন দিনের ছুটির সুযোগ মিলবে।

এখানেই শেষ নয়। ২৬ মার্চ রামনবমী উপলক্ষে ছুটি রয়েছে। মাসের শেষেও রয়েছে আনন্দের খবর। ৩১ মার্চ মহাবীর জয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে মার্চ মাসটি কার্যত ‘ছুটির মাস’ হয়ে উঠেছে সরকারি কর্মীদের কাছে, যা তাঁদের কাজের ফাঁকে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর বাড়তি সুযোগ এনে দিচ্ছে।

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ