বর্ধিত ধান কিনতে প্রতি জেলায় নতুন কোটা নির্দিষ্ট করল রাজ্য

অস্থায়ী শিবির ও স্থায়ী ক্রয় কেন্দ্র গুলি থেকে খরিফ মরশুমের আগে রাজ্য সরকারের উদ্যোগে ৪৯ লক্ষ টন ধান কিনবে বলে জানা গিয়েছে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধিত ধান কেনার জন্য প্রতিটি জেলার (District) নতুন কোটা ঠিক করে দিল রাজ্যের খাদ্যদফতর। এই বিজ্ঞপ্তিতে খাদ্যদফতর সহ অন্যান্য সংস্থা কত পরিমাণে ধান কিনবে তা জানানো হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, খাদ্যদফতর ছাড়া অতিরিক্ত ধান কেনার দায়িত্ব দেওয়া হয়েছে অত্যাশ্যকীয় পণ্য সরবরাহ নিগম ও  বেনফেডকে। অস্থায়ী শিবির ও স্থায়ী ক্রয় কেন্দ্র গুলি থেকে খরিফ মরশুমের আগে রাজ্য সরকারের উদ্যোগে ৪৯ লক্ষ টন ধান কিনবে বলে জানা গিয়েছে।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৬ লক্ষ টন ধান কিনবে সরকার (Govt)। মানে মোট পরিমাণ ৫৫ লক্ষ টন।  বলা হয়েছে এর ফলে আর্থিক সুবিধা পাবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। জানা গিয়েছে, এর আগে অতিরিক্ত চাল কেন্দ্রীয় সরকারের সংস্থা এফসিআই নিয়ে আসত ভিন রাজ্য থেকে। কিন্তু এবার থেকে অতিরিক্ত চাল রাজ্য থেকেই সরবরাহ করা হবে। কেন্দ্র এই প্রস্তাব মেনে নিয়েছে। রাজ্যের চাষিদের সুবিধার্থেই অতিরিক্ত ধান কিনবে রাজ্য সরকার। প্রতি জেলাতেই রাজ্য নতুন করে কোটা ঠিক করেছে।

প্রসঙ্গত, রাজ্যের (State) রেশন গ্রাহকদের বরাদ্দ চাল দিতে মাসে ২ লক্ষ টন করে লাগে। তা রাজ্যে সংগৃহীত ধান থেকেই উৎপাদিত হয়। এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, এফসিআই-কে এই বারেই রাজ্যের কাছ থেকে ৬ লক্ষ টন ধান কিনতে বলা হয়েছিল। তবু ওই সংস্থা তা করেনি। সেই জন্যই রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হয়েছে। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে এর মধ্যেই প্রায় ২৮ লক্ষ চাষির কাছ থেকে প্রায় ৪২ লক্ষ টন ধান কিনে ফেলা হয়েছে। আরও বলা হয়েছে, বোরো ধান আসার পরে নতুন করে আরও ধান কেনার বিষয়ে সক্রিয় হবে খাদ্য দফতর। আরও জানানো হয়েছে, কৃষকের সুবিধার্থেই এই নতুন কোটা।

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা