রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষায় অ্যাডমিটে মহিলার বদলে লেখা পুরুষ , বসতে পারলেন না পরীক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি,কোন্নগর: তিনি মহিলা অথচ অ্যাডমিট কার্ডে লেখা পুরুষ। এই কারনে ঢুকতে দেওয়া হল না পরীক্ষা কেন্দ্রে।ভুল সংশোধনে মেল পাঠিয়েও মেলেনি সারা ,দাবি পরীক্ষার্থীর। রবিবার ছিল রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা । হুগলি জেলার কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুলে মোট ৩৫২ জনের সিট পরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার। সেখানেই পরীক্ষা দিতে আসেন নৈহাটির বাসিন্দা যুবতী রিচা কুমারী ঝাঁ(Richa Kumari  Jha)। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় অ্যাডমিট কার্ড পরীক্ষা করেন সেন্টারের দায়িত্বে থাকা পরীক্ষকরা।

দেখা যায় অ্যাডমিট কার্ডে মহিলার জায়গায় লেখা রয়েছে পুরুষ (male)।একজন মহিলার অ্যাডমিট কার্ডে(Admit Card) পুরুষ লেখা থাকার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি যুবতীকে। পরীক্ষার্থীর দাবি অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরই এই ভুল নজরে পরে তার।এরপরই তিনি মেইল করেছিলেন সংশ্লিষ্ট জায়গায়। তবে সেই মেলের কোনো উত্তর মেলেনি।পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে বেশ কিছু সময় বসে থাকেন।পরীক্ষার্থী বলেন,চাকরির পরীক্ষার সুযোগ কম।ফর্ম ফিলাপ করার সময় কোনো ভাবে ফিমেলের ঘরে মেল লেখা হয়েছে হয়ত।অ্যাডমিট হাতে পাওয়ার পরই ভুলটা দেখি।যে পরীক্ষা কেন্দ্রে সিট পরেছিল সেখানে সবই পুরুষ পরীক্ষার্থী।আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হল না।

স্থানীয় বাসিন্দা টুলটুল দে বলেন,সকাল থেকেই আমরা পরীক্ষা কেন্দ্রে রয়েছি যারা পুলিশের পরীক্ষা দিতে এসেছে তাদের সহযোগিতা করার জন্য।এর মধ্যেই আমরা দেখি একটি মেয়ে পরীক্ষা দিতে এসেছে।তার এ্যাডমিট কার্ডে জেন্ডার এর জায়গায় মেল লেখা আছে।জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে পরীক্ষা দিতে এসেছিল মেয়েটি।যেকোনো কারণেই হোক একটা ভুলের সে পরীক্ষা দিতে পারেনি।তার জন্য একটা সিট বরাদ্দ ছিল।আলাদা পরীক্ষা ব্যবস্থা করা যেত।কিন্তু সেরকম কিছুই করা হয়নি।পরীক্ষার যে উত্তরপত্র সেটা তো পরে দেওয়া হবে তখন সেই ভুল সংশোধন করে নেওয়া যেত।কিন্তু মেয়েটা পরীক্ষাই দিতে পারল না।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জন

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর