অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবহাওয়ার মুখভার। দুর্যোগের আবহে বাড়ছে রোগের প্রাদুর্ভাব। মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু। এছাড়াও রয়েছে ভাইরাল জ্বর-সর্দি-কাশি। এই প্রেক্ষিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ নিল রাজ্য। প্রেসক্রিপশন অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া হাসপাতালের সিসিইইউ-তে নিয়মিত সোয়াব সংগ্রহ করে সংক্রমণের গভীরতা মাপার  স্পষ্ট নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব।

অকারণে ডাক্তারেরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন। ডব্লুবিসি কাউন্ট, কালচার সিনসেটিবিটি না দেখেই বহু ডাক্তার অ‌্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন রোগীকে। এমনকি রোগীরা নিজেও ওষুধের দোকান থেকে কিছু সমস্যা হলেই অ্যান্টিবায়োটিক কিনে খান। ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে। ৬০ শতাংশ ক্ষেত্রে অ‌্যান্টিবায়োটিক কাজ করছে না। মানে রেজিস্ট‌্যান্ট হয়ে যাচ্ছে। আগে ‘আপার রেসপিরেটরি ট্রাক্ট’ সংক্রমণ কমাতে পেনিসিলিন গ্রুপের ড্রাগ ব‌্যবহার করা হত।  এখন অনেক ক্ষেত্রেই সেফালোস্ফোরিন ছাড়া কাজ হচ্ছে না। তাই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছাচার  রুখতে এবার পদক্ষেপ গ্রহণ করার পথে হাঁটল স্বাস্থ্য দফতর। 

হাসপাতালগুলি নিয়মমাফিক জীবাণুমুক্ত করা হচ্ছেনা। ফলে হাসপাতালে গিয়েও সংক্রমণের মাত্রা বাড়ছে। ফলে অ্যান্টিবায়োটিক গ্রহণের পরিমাণ বাড়ছে। বাড়ছে সেপসিসে মৃত্যু। সম্প্রতি রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ৩২ হাজার কেস স্ট‌্যাডি করে একটি রিপোর্ট প্রস্তুত করা হয়। রিপোর্টে মেলে, অ‌্যান্টিবায়োটিকের ব‌্যবহারে বাংলা শীর্ষে। এরপরই তড়িঘড়ি পদক্ষেপ স্বাস্থ্য সচিবের।  

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

ডিভোর্সের জন্যে ১০ বার মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক