জয়নগর কাণ্ডের জের, জুভেনাইল কেস দেখভালে পৃথক অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য

রাজ্যের যে সব থানায় Child Welfare Officer নেই সেখানে সেখানে সুপ্রিম নির্দেশ মেনে জুভেনাইল কেস দেখভালে পৃথক অফিসার নিয়োগ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানকার পরিস্থিতি। সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধেই আমজনতার ক্ষোভ ছিল সব থেকে বেশি। কেননা অভিযোগ উঠেছে, ওই নাবালিকার বাবা অভিযোগ জানাতে গেলে মিসিং ডায়েরিই নাকি নেওয়া হয়নি। পরে পুলিশের অভ্যন্তরীণ অনুসন্ধানে ধরা পড়ে, এই থানাতে নাবালক-নাবালিকা অপরাধ মোকাবিলায় বা জুভেনাইল কেস দেখভালে আলাদা কোনও অফিসারই নেই। এই ছবিটা যে শুধু জয়নগর থানার তা কিন্তু নয়। রাজ্যের সিংহভাগ থানাতেই এই  অবস্থা। এর জেরে প্রশাসনকে বিব্রত হতে হচ্ছে বারবার। এই ধরনের অপরাধের মোকাবিলায় কোন কোন থানায় নির্দিষ্ট অফিসার নেই, তার তালিকা তৈরি হচ্ছে। যেখানে যেখানে দেখা যাবে এই ধরনের অফিসার নেই সেখানে সেখানে এই অফিসার নিয়োগ করা হবে।  

আরও পড়ুন, ট্যাক্সিতে মিটার বসানো নিয়ে নয়া সুবিধা দিতে উদ্যোগী রাজ্য সরকার

২০১৬ সালে সুপ্রিম কোর্ট(Supreme Court) নির্দেশ দেয় কিশোর-কিশোরীদের ওপর অপরাধের ঘটনা ঘটলে বা জুভেনাইল কেসের(Juvenile Cases) ঘটনা ঘটলে সেই সংক্রান্ত বিষয়ে তদন্ত চালানোর জন্য প্রতিটি থানায় একজন করে যেন Child Welfare Officer রাখতে হবে। এই সংক্রান্ত নির্দেশিকা পৌঁছে যায় দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের কাছে। তার ভিত্তিতে এই রাজ্যের সমস্ত থানায় একজন করে পুলিশ আধিকারিককে Child Welfare’র দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন জেলায় পুলিশ কর্মীর সংখ্যা কমতে শুরু করায় এই সংক্রান্ত কাজের জন্য আলাদা অফিসার রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সংশ্লিষ্ট অফিসারকে অন্য তদন্ত চালানো ও আইনশৃঙ্খলা রক্ষার কাজেও তখন ব্যবহার করতে শুরু করে জেলাগুলি। রাজ্য পুলিশ সূত্রে খবর, কিশোর–কিশোরীরা অপরাধের শিকার হলে বা নাবালিকার ওপর যৌন নিগ্রহের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট অফিসারকে পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। যে কারণে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হতে থাকে। অভিযোগ আসতে শুরু করে, এই ধরনের অপরাধের তদন্তে গাফিলতি করছে থানাগুলি। অধিকাংশ ক্ষেত্রেই গা লাগানো হচ্ছে না।   

আরও পড়ুন, যাত্রী সংখ্যায় নয়া রেকর্ড গড়ার পথে কলকাতা বিমানবন্দর

জয়নগর কাণ্ডের পরে কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন(WBSP) কোনও ঝুঁকি নিতে চাইছে না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জুভেনাইল কেস দেখভালের জন্য পৃথক অফিসার বিভিন্ন জেলার কোন কোন থানায় রয়েছে, আর কোন কোন থানায় তা নেই, সেতা খুঁজে দেখা হবে। সেই Review’র কাজ এই পুজোর মধ্যেই শুরু করে দিচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন। একইসঙ্গে কিশোর–কিশোরীর উপর অপরাধের ঘটনায় তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে, সেই সংক্রান্ত বার্তা রাজ্যের সব থানায় পাঠানো হয়েছে বলেও খবর। যে সমস্ত থানায় এখন Child Welfare Officer নেই সেখানে নতুন অফিসার পাঠিয়ে তাঁকে এই সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হবে। সমস্ত থানায়  চাইল্ড ফ্রেন্ডলি কর্নারগুলির কী অবস্থা, সেটা নিয়েও খোঁজখবর চলছে।    

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন