নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার, পকসো আইনে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি , হাড়োয়া: নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। পকসো আইনে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের নাম মিন্টু পারুই (৩২)। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মিন্টু পারুইয়ের স্ত্রী এক বছর আগে তাঁকে ছেড়ে চলে যায়। তারপরেই অভিযুক্ত বিবাহবিচ্ছিন্না এক মহিলাকে বিয়ে করে। ওই মহিলার একটি কন্যা সন্তান রয়েছে। সেই কন্যাসন্তান নিয়েই সংসার করছিল সে। এরমধ্যে স্ত্রীয়ের বাইরে যাওয়ার সুযোগে নাবালিকাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, এই কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ। এইভাবে বেশ কয়েকবার ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এর পর আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। বাধ্য হয়ে সক্ষ বাবার বিরুদ্ধে মুখ খোলে। মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে সে। কীভাবে তাঁকে নির্যাতন করা হয়েছে। এরপরেই নির্যাতিতা নাবালিকার মা তাঁকে নিয়ে হাজি হন হাড়োয়া থানায়। স্বামী মিন্টু পারুইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে।

অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা নেয় হাড়োয়া থানার পুলিশ। পকসো আইনে সৎ বাবা মন্টুকে গ্রেফতার করে হাড়োয়া ধানের পুলিশ। ধৃত মিন্টুকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ইতিমধ্যে নাবালিকা ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে আদালতে নির্যাতিতার জবানবন্দী নেবেন ম্যাজিস্ট্রেট। মেয়ের সঙ্গে এই ব্যবহারে ক্ষুব্ধ নির্যাতিতার মা। স্বামী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুলিশও গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে।

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির