পঞ্চায়েতের আগেই হতে পারে ছাত্রভোট, মুখ্যমন্ত্রীকে ব্রাত্য বসু যা বললেন…

আবেদন জানানো হয়েছে, ছাত্র নির্বাচন নিয়ে বৈঠক করতে চেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYET ELECTION) খুব বেশি দেরি নেই। তবে তারও আগে হতে পারে ছাত্র ভোট (STUDENT UNION ELECTION)। সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMATA BANERJEE) শিক্ষামন্ত্রী (EDUCATION  MINISTER) ব্রাত্য বসু (BRATYA BASU) ইতিমধ্যেই একটি চিঠি পাঠিয়েছেন।

সম্ভবত চলতি বছরের এপ্রিল-মে মাসে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ছাত্রভোট হোক এমনটাই চাইছেন বিভিন্ন কলেজের পড়ুয়ারা। কলেজে কলেজে ছাত্র সংসদ গঠনের জন্য ভোটের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। সেই খবর পেয়েছেন ব্রাত্য বসু। এরপরেই তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন।

জানা গিয়েছে, সেই চিঠিতে শিক্ষামন্ত্রী সময় চেয়ে আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। আবেদন জানানো হয়েছে, ছাত্র নির্বাচন নিয়ে বৈঠক করতে চেয়ে। তবে কবে, কখন বৈঠক- তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সম্মতি দিলে সেই বৈঠক হতে পারে পঞ্চায়েত নির্বাচনের আগেই।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়েও সম্প্রতি তোলা হয়েছিল ছাত্র নির্বাচনের দাবি। সমাবর্তন অনুষ্ঠানে এই দাবিতে বিক্ষোভও দেখানো হয়। ওই দিন বিক্ষোভকারীরা কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। পড়ুয়াদের পক্ষ থেকে বলা হয়েছিল, আচার্যকে অশ্রদ্ধা করা তাঁদের উদ্দেশ্য নয়। তাঁদের আবেদন, ছাত্র ভোট। সব শুনে রাজ্যপাল বলেছিলেন, সমস্যা থাকলে তাঁর সমাধানও আছে। উল্লেখ্য, বিক্ষোভকারীদের ৪ জনের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল। ছাত্র নির্বাচন হবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা