এভারেস্ট জয় করেই নিখোঁজ, ১৭ ঘণ্টা পর উদ্ধার হল বাঙালি পর্বতারোহীর নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়-পর্বত কে না ভালবাসে। পর্বত দেখলে মনের সমস্ত ক্লান্তি, হতাশা যেন নিমেষে দূর হয়ে যায়। তবে যা দূর থেকে সুন্দর তাকে হাতে পাওয়া ঠিক ততটাই কঠিন। স্বপ্নের মাউন্ট এভারেস্ট অভিযান করতে গিয়ে প্রাণ হারালেন এক বাঙালি পর্বতারোহী। জানা গিয়েছে, তাঁর নাম সুব্রত ঘোষ। তিনি রানাঘাটের বাসিন্দা। তাঁর মৃত্যু বিষয়টি জানিয়েছেন একটি ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি। মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের কাছেই হিলারি স্টেপ সংলগ্ন একটি অংশে বৃহস্পতিবার সুব্রত বাবুর মৃত দেহ পাওয়া যায়।

জানা যায়, সুব্রত ঘোষ এভারেস্ট জয় করার পরই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। প্রায় ১৭ ঘণ্টা তাঁর কোনও খবর পাওয়া যায়নি। অনেক খোঁজা খুঁজির পর পর্বতের হিলারি স্টেপ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।

রানাঘাটের সুব্রত ঘোষের সঙ্গে মাউন্ট এভারেস্ট অভিযানে আরও একজন বাঙালি পর্বতারোহী ছিলেন। তাঁর নাম রূম্পা দাস। তিনি বর্তমানে খুবই অসুস্থ। রূম্পা দাসকে ক্যাম্প ৪-এ রাখা হয়েছে। তিনি এই মুহূর্তে অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

সূত্রের খবর, রানাঘটের সুব্রত ঘোষের সঙ্গে তাঁর দিদিও এসেছিলেন। তিনি এখন রয়েছেন এভারেস্ট বেস ক্যাম্পে। এই দিদি ছিলেন সুব্রত ঘোষের সব সময়ের সঙ্গী। তাঁকে বেস ক্যাম্পেই রেখে গিয়েছিলেন।

জানা গিয়েছে, রানাঘাট তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্টের সক্রিয় সদস্য ছিলেন পর্বতারোহী সুব্রত ঘোষ। তিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি কাপাসাটি মিলনবিথী হাইস্কুল, বাগদায় শিক্ষকতা করতেন। অল্প বয়স থেকেই তাঁর অসম্ভব টান ছিল পাহাড়-পর্বতের উপর। সেই পর্বতের কোলেই চির নিদ্রায় শায়িত হলেন শিক্ষক সুব্রত ঘোষ।

১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শান্তিপুরে নৃত্যশিল্পী কিশোরীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের