গণতন্ত্রের স্বার্থে ধনখড়কে সরান, রাষ্ট্রপতিকে সুদীপ

এই একই বিষয়ে রাষ্ট্রপতিকে একটি চিঠি পাঠিয়েছিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য-রাজ্যপাল সংঘাত পৌঁছে গেল রাইসিনা হিলসে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে নালিশ-নামা পেশ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে তাঁর বার্তা, গণতন্ত্রের স্বার্থেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনখড়কে সরিয়ে দেওয়া দরকার।

সোমবার থেকে সংসদে শুরু হল বাজেট অধিবেশন। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয় অধিবেশন। ভাষণ শেষ হলে দেখা গেল, সাংসদদের বসার প্রথম সারির দিকে এগিয়ে আসতে দেখা গেল রাষ্ট্রপতিকে। সঙ্গে ছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। সকলের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।  সেখানেই বসেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সামান্য আলাপ-চারিতার ফাঁকে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনখড়কে অবিলম্বে সরিয়ে দেওয়ার অনুরোধ করেন।

পরে সংসদের বাইরে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমি মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অনুরোধ করেছি গণতন্ত্রের স্বার্থে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে অবিলম্বে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া দরকার। রাজ্যপাল সাংবিধানিক সীমাবদ্ধতা লঙ্ঘন করে চলেছেন।’

এই একই বিষয়ে ২০২০-তে তৃণমূলের তরফ থেকে  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে একটি চিঠি পাঠান হয়েছিল, যেখানে বলা হয়েছে, রাজ্যপালের দায়িত্বভার গ্রহণের পর জগদীপ ধনখড় নানাবিধ বিষয়ে টুইট করছেন। সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে একাধিকবার বিষোদগার করছেন। মন্ত্রীদের বিরুদ্ধে সমোলচনায় সরব হচ্ছেন। আমলাদের যখন খুশি রাজভবনে ডেকা পাঠাচ্ছেন। কার্যত সংঘাতের আবহ তৈরি হয়েছে।’ সেই চিঠির পর এবার সরাসরি রাষ্ট্রপতিকে অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনখড়কে সরিয়ে দেওয়ার।  

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের