রথীন বাড়ির বাথরুমে পড়ে আহত, সুজিত আক্রান্ত কর্মীদের নিয়ে ব্যস্ত, দুজনেই এড়ালেন ইডির জেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শৌচাগারে পড়ে গিয়ে চোট পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। তাই ইডি(ED) দফতরে হাজিরা দিলেন না তলব পাওয়ার পরেও। অপরদিকে রাজ্যের বিদায়ী মন্ত্রী সুজিত বসুও ইডি দফতরে চিঠি দিয়ে হাজিরা এড়ালেন। এর আগে ভোটের কাজে ব্যস্ত বলে দুই বিদায়মন্ত্রী ইডির কাছে হাজিরার সময় না গিয়ে সময় চেয়েছিলেন। কিন্তু ভোট মেটার পরেও বুধবার তৃণমূলের সুজিত বসু ও রথীন ঘোষ সিজিও কমপ্লেক্সে (CGO Complex)গেলেন না। এড়ালেন হাজিরা। জানা গেছে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ চিঠি দিয়ে জানিয়েছেন তিনি শৌচাগারের পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। চিকিৎসকরা তাকে দিন দশকের জন্য বিশ্রাম নিতে বলেছেন।

তাই তিনি উপস্থিত হতে পারছেন না। অপর প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ইডিকে জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় তার দলের অনেক কর্মী আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তাই আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ব্যস্ত । তাঁকে যেন আরো কিছুদিন সময় দেওয়া হয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের দুই মন্ত্রীকে ভোটের আগে তলব করেছিল ইডি। প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে(Sujit Bose) একাধিকবার তলব করা হয়েছিল। সুজিত বসু প্রায় প্রতিবারই ইডির কাছে সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন। ভোটের কাজে ব্যস্ত তাই তিনি হাজিরা দিতে পারবেন না এই মর্মে আদালতে গিয়েও আবেদন করেছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়ে দিয়েছিল ১মে সুজিতকে হাজিরা দিতে হবে ইডি দফতরে। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের বিদায়ী মন্ত্রী সুজিত বসু। প্রায় ৯ ঘন্টা পরে ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, আমি সাক্ষী হিসেবে এসেছিলাম ।

তিনি এও বলেছিলেন, ব্যবসা করা কখনো অপরাধ নয়। চুরি করাটা অপরাধ। তবে ইডি তদন্ত করছে ।তিনি তদন্তে সহযোগিতা করবেন। আরেক মন্ত্রী রথীন ঘোষ(Rathin Ghosh) ভোটের কাজে ব্যস্ত বলে ইডির কাছে সময় চেয়েছিলেন। ভোটের ফল প্রকাশের একদিন পর তাঁকে তলব করে ইডি। ২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার রথীন ঘোষের বাড়িতে তল্লাশিও করা হয়েছিল। রাজ্যে গেরুয়া ঝড়ের মধ্যেই মধ্যমগ্রামে তৃণমূল প্রার্থী রথীন ঘোষ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষমেষ ২৩৯৯ ভোটে জয়ী হন। ইডি সূত্রে খবর, রথীন ঘোষ এবং সুজিত বসুকে ফের সিজিও কমপ্লেক্সে তলব করা হবে। পাঠানো হবে নোটিশ।

যুদ্ধের মধ্যেই প্রকাশ্যে বিরল ভিডিও, প্রথমবার শোনা গেল খামেনির কণ্ঠস্বর

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই কী সাফাই দিলেন নায়িকা?

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি