পঞ্চায়েতে রাম-বাম জোটের ইঙ্গিত সুকান্তের গলায়

পঞ্চায়েত নির্বাচনে ৩০ হাজার আসনে বিজেপি প্রার্থী না দিয়ে অন্য কাউকে সমর্থন দিতে পারে। এবার সেইরকম ইঙ্গিতই ধরা পড়ল বঙ্গ বিজেপির সভাপতির গলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘী মডেলেই পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) বাংলার শাসক দলের সঙ্গে লড়াই করতে চাইছে বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতৃত্ব। অর্থাৎ রাম-বাম জোট। সরাসরি দুই শিবিরের মধ্যে আনুষ্ঠানিক জোট গঠন সম্ভব নয়। কিন্তু নিজেদের সাধ্যের দোহাই দিয়ে নীচুতলায় আসন সমঝোতা করে নেওয়া সম্ভব। সেই হিসাবেই পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে অঘোষিত জোর গড়ে তৃণমূলকে(TMC) ধাক্কা দিতে চাইছে বিরোধী শিবির। সেই ইঙ্গিত এবার ধরা পড়ল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) গলায়। রাজ্যের ২১ হাজার বুথে বিজেপির একজন কর্মীও নেই। আরও অন্তর ৮-৯ হাজার নুথে তাঁদের কর্মী থাকলেও সেখানে জেতার মতো অবস্থায় নেই পদ্মশিবির। সর্বমোট এই ৩০ হাজার আসনে বিজেপি প্রার্থী না দিয়ে অন্য কাউকে সমর্থন দিতে পারে।

আরও পড়ুন নতুন Aadhar Card’র তথ্য যাচাই করবে রাজ্য সরকার

ঠিক কী জানিয়েছেন সুকান্ত? বঙ্গ বিজেপি সূত্রে আগেই জানা গিয়েছিল যে, পঞ্চায়েত নির্বাচনে যে সব আসনে পদ্মশিবির প্রার্থী দিতে পারবে না, সেখানে মহাজোটের পথেই হেঁটে অন্য কাউকে সমর্থন জানাবে তাঁরা। অর্থাৎ পঞ্চায়েতের নীচুতলায় রাম-বাম-কংগ্রেস-আইএসএফ জোট এককথায় কার্যত চূড়ান্ত। যেখানেই বিজেপির প্রার্থী দেওয়া সম্ভব হবে না সেখানেই এই নীতি অনুসৃত হবে। এই প্রসঙ্গেই সুকান্ত জানিয়েছেন, ‘রাজ‌্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission) ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে বলে দিক তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবে কিনা। আর আমরা কত জায়গায় প্রার্থী দিতে পারছি বা পারব না সেটা নিয়ে তৃণমূলের চিন্তার কী আছে। যেখানে আমরা প্রার্থী দেব না, সেখানে কৌশলগত অবস্থান নেব।’ তবে সেই কৌশলগত অবস্থান কী, সেটা খোলসা করে তিনি বলেননি। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, পঞ্চায়েত ভোটে যেসব আসনে বিজেপি প্রার্থী দিতে পারবে না সেই সব আসনে তৃণমূল বিরোধী যে দল শক্তিশালী তাঁদেরকেই কার্যত সমর্থন করবে পদ্মশিবির।

আরও পড়ুন ‘মহিলাদের ৪০০ সভা বিরোধীদের দফারফা’, নয়া শ্লোগান তৃণমূলের

যদিও RSS সূত্রে জানা গিয়েছে, এই সমঝোতা না তাঁরা না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন জানাবে। বরঞ্চ এই ধরনের সমঝোতা সামনে এলে স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে মণ্ডল স্তর, জেলা স্তর এমনকি প্রয়োজন পড়লে রাজ্য স্তরের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পঞ্চায়েত নির্বাচনে দলের বিস্তার ঘটানোই মূল লক্ষ্য যা দিয়ে ২০২৪ এর নির্বাচনে ভাল ফল করা যাবে। সেখানে যদি দেলের কেউ জমি ছেড়ে দেয় তাহলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে দলও কড়া পদক্ষেপ করবে। বাম বা কংগ্রেসের সঙ্গে ঘোষিত, অঘোষিত জোট বা সমঝোতা কোনওটাই বরদাস্ত করা হবে না।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই