বাংলায় ক্রমশই অস্তাচলে বিজেপি, পুজোর আগেই সরছেন সুকান্ত!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পৌনে দুই বছরের কাছাকাছি বঙ্গ বিজেপির মুখিয়ার পদে রয়েছেন সুকান্ত মজুমদার। কিন্তু তার ‘সুযোগ্য’ নেতৃত্বে বাংলায় কোনও নির্বাচনেই প্রত্যাশিত ফলের ধারেকাছে পৌঁছতে পারেনি পদ্ম শিবির। উল্টে ক্রমশই ভোট কমছে। পায়ের নিচ থেকে মাটি সরছে। বিধানাসভার উপনির্বাচন থেকে পুর নির্বাচন, এমনকি সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে বিজেপি। আর তাতেই চটেছেন পদ্ম শিবিরের শীর্ষ নেতারা। সূত্রের খবর, ‘অকেজো’ সুকান্তকে সরিয়ে বঙ্গ বিজেপির সেনাপতির দায়িত্ব নতুন কারও হাতে তুলে দিতে চাইছেন অমিত শাহ-জেপি নাড্ডারা।  ইতিমধ্যেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পদাধিকারীদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন তাঁরা।

বিধানসভা ভোটে নরেন্দ্র মোদি-অমিত শাহদের গলার শিরা ফুলিয়ে দাবি করা ‘অব কি বার, দোশো পার’ স্লোগান ভূমিশয্যা নেওয়ার পরেই রাজ্য বিজেপি সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছিলেন জে পি নাড্ডা। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গ বিজেপির মুখিয়ার দায়িত্ব তুলে দিয়েছিলেন সুকান্ত মজুমদারের কাঁধে। কিন্তু সংগঠন চালানোর মতো অভিজ্ঞতা না থাকায় গুরুদায়িত্ব নিয়ে ল্যাজেগোবরে হন বালুরঘাটের সাংসদ। দলের মধ্যে গোষ্ঠী খেয়োখেয়ি তুঙ্গে ওঠে। রাস্তায় নেমে আন্দোলনের পরিবর্তে সেজেগুজে প্রতিদিন বিকেল-সন্ধেয় সাংবাদিকদের সামনে বিবৃতি দিয়ে প্রচারমাধ্যমে ভেসে থাকার দিকে বেশি নজর দেওয়ার অভিযোগ উঠেছে বঙ্গ বিজেপির মুখিয়ার বিরুদ্ধে। 

দলের দায়িত্ব পাওয়ার পরেই সংগঠনে নিজের আজ্ঞাবহদের বিভিন্ন পদে বসানোরও অভিযোগ উঠেছে সুকান্তের বিরুদ্ধে। আন্দোলনহীনতার কারণে বিজেপির অনেক নেতাই নিস্ক্রিয় হয়ে বসে গিয়েছেন। শুধু তাই নয়, যোগ্য নেতাদের উপেক্ষা করে নিজের ইয়েসম্যানদের দিয়ে সংগঠন চালানোর অভিযোগ তুলে সুকান্তের বিরুদ্ধে শাহ-নাড্ডার কাছে একাধিকবার নালিশ জানিয়েছেন বঙ্গ বিজেপির একাধিক সাংসদ-বিধায়ক। একাধিকবার বঙ্গ বিজেপির মুখিয়াকে ডেকে দিলীপ ঘোষ-সহ রাজ্যের পোড়খাওয়া নেতাদের কাছে লাগানোরও নির্দেশ দিয়েছিলেন শাহ-নাড্ডা। কিন্তু সেই নির্দেশ কার্যকর না করারও মারাত্ম অভিযোগ উঠেছে বালুরঘাটের সাংসদের বিরুদ্ধে। গ্রামবাংলার ভোটে দল ভূমিশয্যা নেওয়ার পরেই সুকান্তকে সরানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেনবিজেপি শীর্ষ নেতৃত্ব।

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯