ট্যাংরার পর সুকান্তনগরে বেআইনি বহুতল ভাঙতে গিয়ে বাঁধার সম্মুখীন পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্যাংরার পর সুকান্তনগরে বেআইনি বহুতল ভাঙতে গিয়ে বাঁধার মুখোমুখি হল পুলিশ। শুক্রবার সকালে বাড়ির বাসিন্দারা দরজা আটকে বিধাননগর থানার পুলিশকে প্রবেশ করতে বাঁধা দেয়।ভাঙতে দেয় না বহুতলের বেআইনি অংশ। সল্টলেকে সুকান্ত নগরে(Sukantanagar) বাড়ি ভাঙতে রীতিমতো হিমশিম খেতে হল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ ও বিধাননগর পৌর নিগমের আধিকারিকদের। এই বহুতলের বাসিন্দারা গেটে তালা মেরে দাঁড়িয়ে থাকেন ভেতরে। তাদের দাবি তাদের কোন নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে কেন বাড়ি ভাঙতে এলো তারা। এর পর বিধান নগর দক্ষিণ থানার (Bidhannagar South P.S.)পুলিশ ও বিধাননগর পৌর নিগমের আধিকারিকরা গিয়ে উপস্থিত হয়ে কথা বলে বাসিন্দাদের সাথে। দীর্ঘক্ষণ আলোচনা চলে উভয় পক্ষের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে হাইকোর্টের(HighCourt) নির্দেশেবৃহস্পতিবার বিধাননগর পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে বেআইনি ছয় তলা বিল্ডিং ভাঙতে শুরু করে পৌর নিগম কর্তৃপক্ষ। সাথে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শুক্রবার সকালে শান্তি নগরে আবার সেই বেআইনি বিল্ডিং ভাঙতে এলে আবাসিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিধাননগর পৌর নিগম কর্তৃপক্ষ এবং পুলিশকে। বিল্ডিংয়ের গেটে তালা লাগিয়ে দেয় বিল্ডিংয়ের আবাসিকরা। ট্যাংরায়(Tangra) বেআইনি হেলা বিল্ডিং ভাংতে গিয়ে বাধার মুখে কলকাতা পুরনিগম, অপরদিকে বিধাননগর পৌর নিগমের(Bidhannagar Corporation) ৩৬ নম্বর ওয়ার্ডে বেআইনি ছয় তলা বিল্ডিং হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলার কাজ শুরু করল বিধাননগর পুর নিগম।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার দুপুর দুটো থেকে অবৈধ বিল্ডিং ভেঙ্গে ফেলার কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল সেই মতো এদিন তিনটে থেকে বিধান নগর পৌর নিয়মের ৩৬ নম্বর ওয়ার্ডে শান্তিনগরে ভেঙে ফেলার কাজ শুরু করলেও শুক্রবার সকালে শান্তি নগরে বেআইনি বিল্ডিং ভাঙতে এলে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় বিল্ডিংয়ের আবাসিকরা। বিধাননগর পৌর নিগম এবং দক্ষিণ থানার পুলিশকে বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে বাধা আবাসিকদের। মাইকিং করে বিল্ডিং ছেড়ে দেওয়ার নির্দেশ পৌর নিগম কর্তৃপক্ষর। বিল্ডিং বাইরে থেকে ভাঙার কাজ করছে পৌর কর্মীরা। বিল্ডিং ছাড়ার জন্য আবাসিকদের সাথে কথা বলছেন পৌর নিগম কর্তারা।

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়